By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার চার শীর্ষ নেতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার চার শীর্ষ নেতা
জাতীয়

ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার চার শীর্ষ নেতা

Last updated: 2021/03/07 at 11:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ মাসে ঢাকা সফর করবেন দক্ষিণ এশিয়ার চার জন শীর্ষ নেতা। এদের মধ্যে রয়েছেন, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি ও মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
রবিবার এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ১৭ থেকে ২৬ মার্চ এই ১০ দিন আমরা বড় আকারে অনুষ্ঠানের আয়োজন করছি। এ সময়ে দক্ষিণ এশিয়ার চার জন শীর্ষ নেতা ঢাকায় আসবেন।
তিনি বলেন, তারা সবাই স্বাধীনতা, বঙ্গবন্ধু বা অন্য বিষয়ে একটি করে লেকচার দেবেন। এছাড়া দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হবে।
জানা গেছে, মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ ১৭-১৮ মার্চ, নেপালের রাষ্ট্রপতি ২২-২৩ মার্চ ও ভারতের প্রধানমন্ত্রী ২৬-২৭ মার্চ ঢাকা সফর করবেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ঢাকায় তার সফর ১৯ থেকে ২০ মার্চ হতে পারে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, শীর্ষ নেতারা সবাই তেজগাঁও প্যারেড গ্রাউন্ডে ‘বঙ্গবন্ধু স্মৃতি’ বক্তৃতা দেবেন এবং ভার্চুয়ালি এটি সব জায়গায় দেখানো হবে।
দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে নেপালের রাষ্ট্রপতির বৈঠক হবে। এছাড়া মালদ্বীপের রাষ্ট্রপতি, ভারত ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে বলে তিনি জানান।
এই কর্মকর্তা বলেন, বাংলাদেশের মতো নেপালের রাষ্ট্রপতির সেরিমোনিয়াল পদ এবং দুই রাষ্ট্রপতির মধ্যে বৈঠক হবে। বাকিরা নির্বাহী প্রধান হওয়ায় শেখ হাসিনার সঙ্গে তাদের বৈঠক হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা পরিস্থিতির কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান এ বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবও এরসঙ্গে যোগ হয়েছে এ বছর। পুরো বছরজুড়ে দেশে ও বিদেশে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতারা বাংলাদেশ সফর করতে না পারলেও ভিডিও বার্তা বা বাণী দিয়েছেন এবং দেবেন বলে জানিয়েছে একাধিক সূত্র।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভিডিও বক্তব্য আশা করি ১৭ থেকে ২৬ মার্চের মধ্যে কোনও সময়ে প্রকাশ করা সম্ভব হবে।
তিনি জানান, শুধু তা-ই না, ওই সময়ে বা বছরের বিভিন্ন সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, কম্বোডিয়ার প্রেসিডেন্ট হুন সেন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, পোপ ফ্রান্সিস, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ, সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মেদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানসহ বিভিন্ন নেতা বক্তব্য দিতে বা ঢাকা সফর করতে পারেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 7, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য নিহত, ছেলে গুলিবিদ্ধ
Next Article ৭ মার্চের ভাষণে স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে : কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

জামায়াত না করায় বিএনপি কর্মীর দুই মেয়েকে নির্যাতন

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago
জাতীয়

গোপালগঞ্জে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago
নড়াইল

ক্লিন নড়াইল কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আতাউর

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

গোপালগঞ্জে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago
জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 22 hours ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?