By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

Last updated: 2023/05/10 at 11:34 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আগামী শুক্রবার থেকে ঢাকায় দুই দিনব্যাপী ভারত মহাসাগরীয় সম্মেলন বসছে। সম্মেলনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ফাউন্ডেশন যৌথভাবে ভারত মহাসাগরীয় সম্মেলনের আয়োজন করেছে। আগামী ১২ ও ১৩ মে ঢাকায় এ সম্মেলন চলবে। সম্মেলনে একজন মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করসহ ৩০ জনের মতো মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ডেপুটি মিনিস্টারের যোগ দেওয়ার কথা রয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে কূটনৈতিক সূত্রগুলো বলছে, নয়াদিল্লির পক্ষ থেকে সম্মেলনে জয়শঙ্ককের যোগ দেওয়ার বিষয়টি ঢাকাকে নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) রাতে ঢাকায় এসে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

জয়শঙ্করের সম্মেলনের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা জানান, আগামী ১১ মে ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পরদিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ওই দিনই ঢাকা ছাড়বেন তিনি।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন। সম্মেলনে যোগ দেওয়াটাই তার মূল অ্যানগেজমেন্ট। এর বাইরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে জয়শঙ্করের সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

জয়শঙ্করের সফরে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে এ কর্মকর্তা বলেন, সফরটা কিন্তু দ্বিপাক্ষিক নয়। তিনি সম্মেলনে যোগ দিতে আসছেন। এসব সফরে ওভাবে দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা হয় না। গেস্ট চাইলে কার্টেসি কল অন হতে পারেন। তিনি যদি কারো সঙ্গে সাক্ষাৎ করতে চান বা প্রস্তাব দেন আমরা ব্যবস্থা করব।

কূটনৈতিক আরেকটি সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে জয়শঙ্করের।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বটিয়াঘাটায় রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত
Next Article মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা

By Staff Reporter 15 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানের বিমান হামলার পর আফগান নেতাদের জরুরি বৈঠক

By Staff Reporter 16 minutes ago
আন্তর্জাতিক

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প

By Staff Reporter 17 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

ফুল দেওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসুন, এখন কাজের সময় : পরিকল্পনামন্ত্রী

By Staff Reporter 20 minutes ago
জাতীয়

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 30 minutes ago
জাতীয়

থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

By Staff Reporter 32 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?