By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ঢাকায় সংঘঠিত সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি যুক্তরাষ্ট্রের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ঢাকায় সংঘঠিত সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ঢাকায় সংঘঠিত সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি যুক্তরাষ্ট্রের

Last updated: 2023/10/31 at 1:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশ চলাকালে সংঘটিত সংঘর্ষের ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতারও দাবি জানিয়েছে তারা। বাংলাদেশে গণতন্ত্রকে সমর্থন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভোটার, রাজনৈতিক দলগুলো, সরকার, নিরাপত্তা রক্ষাকারী বাহিনী, নাগরিক সমাজ, মিডিয়াসহ সবার দায়িত্ব রয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংকালে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ও অন্য একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

তিনি বলেন, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে আমরা তার নিন্দা জানাই। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী, হাসপাতাল-বাস পোড়ানো এবং সাংবাদিকসহ বেসামরিক লোকজনের বিরুদ্ধে সহিংসতা অগ্রহণযোগ্য।

তার কাছে সাংবাদিক মুশফিক জানতে চান, বাংলাদেশে বিরোধীদের মহাসমাবেশে হামলা এবং সহিংসতা নিয়ে সপ্তাহান্তে আপনি যে বিবৃতি দিয়েছেন আমরা তা দেখেছি। এই সহিংসতা মূলত সমাবেশের বাইরে থেকে সংঘটিত হয়েছে।

মহাসমাবেশ শুরুর পরপরই তা ভণ্ডুল করে দিতে এই সহিংসতা করেছে পুলিশ। বন্ধ করে দেয়া হয়েছিল ইন্টারনেট।

তারপর থেকে বিরোধী দলীয় কয়েক শত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আছেন প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় নেতাদের পরিবারের সদস্যরা। তাদের বিরুদ্ধে শত মামলা দেয়া হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি? এমন প্রশ্নে ম্যাথিউ মিলার ওই মন্তব্য করেন।

এরপর মুশফিক জানতে চান, সাম্প্রতিক দিনগুলোতে বিরোধী দলীয় নেতা ও ভিন্ন মতাবলম্বীদের সঙ্গে মিটিং করার কারণে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সমালোচনা করেছে সরকারপন্থি মিডিয়াগুলো এবং তাদের সমর্থকরা। এসব রিপোর্ট এ কথাই বলে যে, শাসকগোষ্ঠী মার্কিন কূটনীতিকদের ওপর গুপ্তচরবৃত্তি করছে।

বাংলাদেশে মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি কি আপনারা অনুমোদন করেন? এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, নাগরিক সমাজের সংগঠন, মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, ব্যবসার সঙ্গে যুক্ত নেতারা, সংস্কৃতিতে অবদান রাখা ব্যক্তিরা, শিক্ষাবিদ, অন্য বিভিন্ন রকম সংগঠন ও ব্যক্তিবিশেষের মতো বিভিন্ন রকমের মানুষের সঙ্গে কূটনীতিকরা কথা বলেন। কূটনীতিকরা তাদের দৈনন্দিন কাজের অংশ হিসেবেই এসব করেন।

এরপর অন্য একজন সাংবাদিক তার কাছে জানতে চান, সরকারের ছত্রছায়ায় তাদের ক্যাডাররা পুলিশের ইউনিফর্ম পরে পেট্রোল বোমা ও গানপাউডার ব্যবহার করে নিরপরাধ মানুষ হত্যা করেছে। জনগণের ও সরকারি সম্পদ ধ্বংস করেছে।

ক্ষমতাসীনরা বলছেন, এসব হামলা বিরোধী দল চালিয়েছে। গত ১৪ বছর ধরে এভাবেই চলছে। এসবের সঙ্গে জড়িত কোনো সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়ার কোনো পরিকল্পনা কি মার্কিন সরকারের আছে? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আগের প্রশ্নেই আমি যে উত্তর দিয়েছি, তা এখানে প্রযোজ্য। আমি বলবো যে, আমরা এটা পরিষ্কার করেছি বাংলাদেশে গণতন্ত্রকে সমর্থন করতে প্রয়োজন হলে আমরা পদক্ষেপ নেবো। এই মঞ্চ থেকে কখনো সেগুলো ‘প্রিভিউ’ করবো না।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ব্রাসেলস সফর নিয়ে বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
Next Article অতিরিক্ত শক্তি প্রয়োগ-নির্বিচারে আটক করা থেকে বিরত থাকুন : জাতিসংঘ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

পাইকগাছায় জমি দখলের চেষ্টা, প্রতিবেশীর হুমকি ও পাকা স্থাপনা নির্মাণ

By জন্মভূমি ডেস্ক 9 minutes ago
খুলনামহানগর

ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
সাতক্ষীরা

কেমন ছিল প্রিয় নবীজির (সা.) রমজান

By Correspondent 13 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 minutes ago
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 46 minutes ago
আন্তর্জাতিক

কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 48 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?