By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঢাকা-দিল্লির মধ্যে ১০ সমঝোতা স্মারক সই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ঢাকা-দিল্লির মধ্যে ১০ সমঝোতা স্মারক সই
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ঢাকা-দিল্লির মধ্যে ১০ সমঝোতা স্মারক সই

Last updated: 2024/06/22 at 2:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১০টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে রেল সংযোগ বাড়ানো, ডিজিটাল পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতাসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি রয়েছে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন।

আজ শনিবার (২২ জুন) দুপুরে নয়া দিল্লির হায়দ্রাবাদ ভবনে এসব সমঝোতা স্মারক সই হয়। এর আগে দুই প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করেন।

সই হওয়া সমঝোতা স্মারকগুলো হলো-

১. বাংলাদেশ-ভারত ডিজিটাল পার্টনারশিপ।

২. ইন্ডিয়া-বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ।

৩. সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি।

৪. স্বাস্থ্য ও ওষুধসংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন।

৫. ভারতের ইন-স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা।

৬. দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগসংক্রান্ত সমঝোতা।

৭. সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা।

৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন।

৯. মৎসম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন।

১০. কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটন-ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা।

এর আগে সকালে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয় ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।

শেখ হাসিনাকে গার্ড অব অনারের পাশাপাশি লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিপরিষদের সদস্যসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২১ জুন) দুই দিনের সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চল‌তি মা‌সের শুরুর দি‌কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের পর আবার দি‌ল্লি‌তে গে‌লেন সরকারপ্রধান। টানা তৃতীয়বারের মতো বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম কোনো বিদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্বব্যাংক থেকে ঋণ পেল বাংলাদেশ
Next Article লোহাগড়ায় ৩ জনকে কুপিয়ে জখম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 14 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
আন্তর্জাতিক

‘ইরানে সরকার পরিবর্তনের নেপথ্যে তেলের নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য’

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রকে সিসিলি ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না ইতালি

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?