By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান
জাতীয়

ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান

Last updated: 2026/02/12 at 9:45 PM
Tanvir 2 months ago
Share
SHARE
ঢাকা-১৭ আসনে ভোটের ১৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে ৯ হাজার ৯৬২ ভোট পেয়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৯ হাজার ২২৮ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল পাওয়া যায়। এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। অনুষ্ঠিত হয়েছে গণভোটও। এবারের নির্বাচনে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসাহ-উদ্দীপনা নিয়েই আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ব্যালট পেপারে নিজেদের মতামত দিয়েছেন ভোটাররা। ২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে এবারের নির্বাচনে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তিনটি জায়গায়। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৪ হাজার ৭০৯ ও নারী এক লাখ ৫৯ হাজার ৬০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আটজন। ঢাকা-১৭ আসনে ভোটের ১৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে ৯ হাজার ৯৬২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৯২২৮ ভোট।
Tanvir February 12, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিজয়ী বিএনপির আসাদুজ্জামান
Next Article ‘বিজয়ী’ নুরকে অভিনন্দন জানালেন হাসান মামুন
আরো পড়ুন
জাতীয়

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

চার জেলায় নতুন ডিসি নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?