By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ঢাবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: জামিন পেলেন আসামি মোস্তফা আসিফ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঢাবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: জামিন পেলেন আসামি মোস্তফা আসিফ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ঢাবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: জামিন পেলেন আসামি মোস্তফা আসিফ

Last updated: 2025/03/06 at 5:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : রাজধানীর শাহবাগ থেকে ক্যাম্পাসে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে দায়ের করা যৌন হয়রানির মামলায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় এই জামিনের আদেশ দেন।
দুপুরের পর মোস্তফা আসিফকে আদালতে হাজির করে শাহবাগ থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই তৌফিক হাসান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত জামিনের আবেদন মঞ্জুর করে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। পরে বিকেলেই মুক্তি পান মোস্তফা আসিফ।
গত বুধবার সন্ধ্যায় মোস্তফা আসিফ অর্ণবকে গ্রেপ্তার করে শাহবাগ থানা-পুলিশ। হেনস্তার শিকার নারী গতকাল বুধবার প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগ করেন এবং পরে শাহবাগ থানায় মামলা করেন।
মামলায় অভিযোগে বলা হয়, ৫ মার্চ দুপুর দেড়টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে তিনি ও তাঁর বন্ধু পায়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে রাজু ভাস্কর্যের সামনে পৌঁছালে মোস্তফা আসিফ বাদীর সামনে এসে তিনি পর্দা করেননি কেন, বলে প্রশ্ন করেন। তাঁর ওড়না ঠিক নেই কেন, প্রশ্নসহ নানা কুরুচিপূর্ণ কথা বলে তাঁকে যৌনপীড়ন করেন। ভুক্তভোগী ওই ছাত্রী তখন প্রক্টরকে কল দিতে চাইলে আসামি দৌড়ে পালিয়ে যান।
এ ঘটনার পরে ওই নারী শিক্ষার্থী তাঁর ফেসবুকেও স্ট্যাটাস দিয়ে ঘটনা সবাইকে জানান। বিভিন্ন জায়গায় অভিযোগ করে শাস্তির দাবি করলেও পরদিন থানায় মামলা প্রত্যাহারের লিখিত দরখাস্ত দেন। এ কারণেই মোস্তফা আসিফকে জামিন দেওয়া হয় বলে আদালত সূত্রে জানা গেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে সড়কের অবৈধ দখলদারদের অপসারণ
Next Article খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago
খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 35 minutes ago
শর্ট নিউজ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 16 hours ago
জাতীয়

আবু সাঈদ হত্যা মামলার রায়: ৩০ আসামির কার কী সাজা

By Tanvir 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?