By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ঢেলে সাজাতে দুদকে অভিযানের বিকল্প নেই : ড. ইফতেখারুজ্জামান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ঢেলে সাজাতে দুদকে অভিযানের বিকল্প নেই : ড. ইফতেখারুজ্জামান
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ঢেলে সাজাতে দুদকে অভিযানের বিকল্প নেই : ড. ইফতেখারুজ্জামান

Last updated: 2024/12/09 at 2:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ঢেলে সাজাতে হলে এখানে সাঁড়াশি অভিযানের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সংস্কারে গঠিত কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুদকে বৈষম্য এবং দুর্নীতি একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি বিব্রত হয়েই বলছি, এই চিত্র এখনও আমাদের সামনে আছে। তাই প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে সাঁড়াশি অভিযান ছাড়া আর কোনো উপায় নেই। তরুণদের স্বপ্নকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয় তাহলে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান তিনি এ কথা বলেন।
ইফতেখারুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে দুর্নীতিবাজরা রাষ্ট্র কাঠামো দখল করে রেখেছে, যাতে সব অন্যায় ও দুর্নীতি থেকে রেহাই পাওয়া যায়। এভাবেই দুর্নীতিগ্রস্ত কর্তৃত্ববাদী সরকারের জন্ম হয়েছে। সংস্কার কাজ করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতিসহ দুদক কর্মকর্তাদের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পড়েছে। এখন সাঁড়াশি অভিযান পরিচালনা করা ছাড়া উপায় নেই।
তিনি বলেন, আমরা এমন একটা সময় কথা বলছি যখন আমাদের দুর্নীতি দমন কমিশন বলতে কিছুই নেই। কারণ, তিনজন কমিশনার এরইমধ্যে পদত্যাগ করেছেন। তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছিল, কারণ তারা অকার্য করছিল। আমরাও চেয়েছি এই কমিশন দিয়ে আর কাজ চলবে না। কিন্তু এখনকার পরিস্থিতি পুরো রাষ্ট্র ব্যবস্থাকে একটি উভয় সংকটের মধ্যে ফেলে দিয়েছে। দুদক এখন কাজ করছে না। ফলে এখনও ভয়াবহ ধরনের অনিয়ম-দুর্নীতির খবর আমরা পাচ্ছি। এটি আমাদের বন্ধ করতে হবে।
সংস্কার কমিশন প্রধান আরও বলেন, দুদক এমন একটি প্রতিষ্ঠান, যেখানে কোনো সিদ্ধান্ত হয় না কমিশনার ছাড়া। কর্তৃত্ববাদী সরকারের যাদের বিরুদ্ধে দুদকের ব্যবস্থা নেওয়ার কথা, আমাদের দুদক ছুটি নিতে পারছে না। দুর্নীতির যে বিষয়গুলো চলমান ছিল এখনো চলছে। কাজে আমাদেরকে দ্রুততম সময়ে কমিশন গঠন করতে হবে।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন একা দুর্নীতি দমন করতে পারে না। এই কমিশন হতে হবে গ্লোবাল একটি কমিশন। তবে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন না হলে গ্লোবাল কমিশন করেও কোনো লাভ হবে না। এক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্ম যে চেতনা নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেই চেতনা যদি রাজনীতি আর আমলাতন্ত্রে প্রতিফলিত হয়, তাহলেই দেশ থেকে পরিপূর্ণরূপে দুর্নীতি বিতাড়িত করা সম্ভব।
কর্মকর্তাদের উদ্দেশ্যে ইফতেখারুজ্জামান বলেন, তরুণরা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে শুরু করেছিল, বৈষম্যের অন্তর্নিহিত একটি কারণ হলো দুর্নীতি। তারা সেটি উপলব্ধি করেই আন্দোলন শুরু করেছিল। এমনকি শেষ পর্যন্ত আমাদের ওপর যে কর্তৃত্ববাদী মানসিকতা চেপে বসেছিল, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে সেই কর্তৃত্ববাদীতার অবসান হয়েছে। এই তরুণ প্রজন্ম আমাদের জন্য যে সম্ভাবনার দার উন্মুক্ত করেছে, সে আলোকে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সমঝোতার পথ আমাদের তৈরি করতে হবে। আমরা তরুণদের দেখানো পথেই দেশবাসীর প্রত্যাশা সংস্কার কার্যক্রম শুরু করেছি।
এসময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীন বলেন, দেশের উন্নয়নে বড় বাধা দুর্নীতি, যা নিয়ন্ত্রণে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, বাড়ি-ঘর ভাংচুর
Next Article ‘অ্যানিমেল’ না করা আমার সেরা সিদ্ধান্ত ছিল : পরিনীতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 58 minutes ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?