By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তথ্য প্রযুক্তি শিক্ষার সুফল পাচ্ছে দেশ : পলক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > তথ্য প্রযুক্তি শিক্ষার সুফল পাচ্ছে দেশ : পলক
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তথ্য প্রযুক্তি শিক্ষার সুফল পাচ্ছে দেশ : পলক

Last updated: 2023/07/09 at 1:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন বর্তমান সরকার ২০১০ সালে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তথ্য প্রযুক্তি শিক্ষা প্রবর্তন ও বাধ্যতামূলক করেছিল। এর সুফল পাচ্ছে দেশ।

তিনি শনিবার জেলার সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে চলনবিল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি’র সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার শুধু তথ্য প্রযুক্তি শিক্ষার বিস্তারই করেনি, ১৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবও স্থাপন করেছে। দেশ এখন তথ্য প্রযুক্তি’র শক্তিশালী ভিতের উপর দাঁড়িয়ে আছে। সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার তথ্য প্রযুক্তির স্বাধীন ও সফল পেশায় নিয়োজিত আছেন।

তিনি বলেন, বর্তমান প্রজন্মই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে। এই লক্ষ্য অর্জনে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, তাদেরকে দেশপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধে সক্রিয় হতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা অর্জন করতে হবে। তাদেরকে সমস্যা তৈরিকারী নয়, সমস্যা সমাধানকারী হিসেবে গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, সমাজের তিন ব্যক্তির উপর আগামী প্রজন্মের বিকাশ নির্ভর করে। বাবা, মা এবং শিক্ষক দায়িত্বশীল ভূমিকা পালন করলে শিক্ষার্থীর সফলতা আসবেই। পাশাপাশি সরকার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি শারীরিক স্বাস্থ্য ও মানসিক উৎকর্ষতার বিকাশে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে এবারের বর্ষা মৌসুমে একটি করে ফলদ, বনজ ও ঔষধী গাছ রোপনের অনুরোধ জানিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
Next Article বিচার বিভাগ দুর্বল থাকলে রাষ্ট্র শক্তিশালী হবে না: প্রধান বিচারপতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলে শিশুদের ‌জীবন ‌সংগ্রামের

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় গাছে গাছে মুকুল, ৭১ হাজার টন আম উৎপাদনের লক্ষ্য

By Correspondent 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার খালিশপুর ১০ নং ওয়ার্ডে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

মানুষ কেন বাঘের শিকার?

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?