By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ‘তাণ্ডব’ সিনেমার সেটে স্টান্টম্যানের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > ‘তাণ্ডব’ সিনেমার সেটে স্টান্টম্যানের মৃত্যু
বিনোদন

‘তাণ্ডব’ সিনেমার সেটে স্টান্টম্যানের মৃত্যু

Last updated: 2025/05/04 at 2:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে স্টান্টম্যান মনির হোসেনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর বিশ্বাসকে বলেন, মনিরকে রাত ৮টার কিছুক্ষণ আগে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন যে, তিনি আগেই মারা গেছেন। এরপর তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে পরিবার মরদেহ নিয়ে গেছে।
সহকারী ফাইট ডিরেক্টর ও স্টানম্যান নেপালীর সঙ্গে কাজ করতেন মনির। মনির ঢাকার নারায়ণগঞ্জে থাকতেন। বেশ কয়েক বছর ধরেই স্টানম্যান হিসেবে চলচ্চিত্রাঙ্গণে তিনি কাজ করছিলেন।
রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। সেখানেই মনির অসুস্থবোধ করেন বলে জানিয়েছেন কলাকুশলীরা।
সিনেমার পরিচালক রায়হান রাফী সাংবাদিকদের জানান, মনির শট দিয়েছেন দুপুরের দিকে। শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ করেই দুই-এক ঘণ্টা পর তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন।
রাফী বলেন, সকালের দিকেই মনির স্ট্রোক করছেন, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানায়নি। অল্প বয়সে তার এমন মৃত্যু আমাদের জন্য কষ্টকর। আমরা তার মরদেহ ঢাকায় পরিবারের কাছে পাঠিয়েছি। আমরা চেষ্টা করব তার পরিবারের পাশে থাকার।
কোরবানির ঈদে ‘তাণ্ডব’ সিনেমার মুক্তির কথা রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এই সিনেমার মাধ্যমেই তার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের নেতৃত্বে সোহান
Next Article কাশ্মিরে হামলার ঘটনা মোদি সরকারের রাজনৈতিক কৌশল: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 31 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
বিনোদন

স্বামীসহ নায়িকা রুবিনা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বিনোদন

অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

By জন্মভূমি ডেস্ক 4 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?