By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তানজীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > তানজীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

তানজীমুল উম্মাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ

Last updated: 2023/07/23 at 5:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ মাদরাসা খুলনা শাখার উদ্যোগে প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর তালুকদার কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদরাসা বোর্ডের সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষা এবং বিশ্ব হিফয প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অধিকারী মেধাবি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের অতিথি ও শিক্ষক, অভিভাবক এবং স্টাফদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার সকাল ৮টায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আলেমেদ্বীন খুলনা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেয মাওলানা আ খ ম জাকারিয়া এবং বেলা ১১টায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর খুলনা জোন ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।

অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্রধান বক্তা ছিলেন কষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর হাফেয ড. আমিনুল ইসলাম, স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম, অর্থসহ কুরআন তেলাওয়াত করেন এমদাদুল হক জায়েদ; শায়ান; মুনজির; জুবায়ের আল কাফি; তাসনিম হুমায়রা, আরবি বক্তৃতা করেন তাশরিফ আহমেদ, ইংরেজী বক্তৃতা করেন আদরিয়ান রহমান, আবৃত্তি করেন শেখ তাওহিদ ইসলাম, হামদে বারীতা’য়ালা পরিবেশন করেন আব্দুল্লাহ আল নোমান, দেশের গান পরিবেশন করেন নোমান; মুনতাসির; হামিম; নাঈম ইসলাম; আশোয়ার; জুবায়ের আল কাফি; এমদাদুল হক জায়েদ, দলীয় গান পরিবেশন করেন আকসা; আদিবা; তানজিলা; জারা; নাজিফা নূর; তাসনিম হুমায়রা।

দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন নিরালা জনকল্যাণ সমিতির সেক্রেটারি আবেদ আলী, স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ মাদরাসা খুলনা শাখাসমূহের পরিচালনা কমিটির সদস্য কাজি আব্দুল্লাহ আল ফারুক, কুরআন তেলাওয়াত করেন আলিফ হোসেন শান্ত; খন্দকার আরহাম; আব্দুল্লাহ মুহসিন জামিল, হামদে বারীতা’য়ালা পরিবেশন করেন মুনতাহা, দেশের গান পরিবেশন করেন আমাতুল্লাহ ইলিসাবাত, কবিতা আবৃত্তি করেন তাবাচ্ছুম চৌধুরী হৃদিতা, একক গান পরিবেশন করেন আরিনা আনহা, ইসলামী গান পরিবেশন করেন মাহিরা; সাবিহা; আমাতুল্লাহ; আনহা; মুনতাহা; মিনহাজ; আ. নোমান; ওয়েসুর; বাকি; রেদওয়ান; জাহেদ ওলি, মায়ের গান পরিবেশন করেন মুনতাহা, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন হুমায়রা; নুসাইবা; ফালাক; জাইফা; নামিরা; মুমতাহিনা; হৃদিতা। এতে বক্তব্য দেন আব্দুল মমিন, আরিফুল ইসলাম ভুইয়া, আরিফুল্লাহ, আজমল হোসাইন, আব্দুস শাকুর ও হাফেয ইমরান খালিদ প্রমুখ। অনুুষ্ঠানের ফাঁকে ফাঁকে মাদরাসার শিশু-কিশোর শিক্ষার্থীদের পরিবেশনায় কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, বাংলা, আরবী, ইংরেজী বক্তব্য ও কবিতা আবৃত্তি উপস্থিত শ্রোতাদেরকে মুগ্ধ করে। অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সমাজ সেবক, রাজনীতিবিদ, প্রশাসনিক ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। খাবার বিতরণ ও দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেশবপুরে আইনজীবীদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত
Next Article চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 9 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?