By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তাবলিগ জামাতের সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > তাবলিগ জামাতের সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেফতার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তাবলিগ জামাতের সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেফতার

Last updated: 2024/12/20 at 2:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামাতের সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান।
তিনি জানান, ওই মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ এবং মাওলানা জুবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় চারজন নিহত হন এবং অর্ধশতাধিক মানুষ আহত হন।
এর পর ১৯ ডিসেম্বর সন্ধ্যায়, মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও কয়েকশ’ অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার বাদী এস এম আলম হোসেন কিশোরগঞ্জের সদর উপজেলার গাইটাল গ্রামের বাসিন্দা। তিনি মাওলানা জুবায়েরের অনুসারী এবং কিশোরগঞ্জের আলমি শূরার সদস্য। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সাদপন্থীরা সরকারি সিদ্ধান্ত অমান্য করে টঙ্গী ময়দানে ২০ থেকে ২৪ ডিসেম্বর তাদের অনুসারীদের জোড়ো করার জন্য ফেসবুক এবং ইউটিউবে প্রচারণা চালিয়েছেন।
মামলার প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম চিঠি মাধ্যমে সারাদেশে সাদপন্থীদের জানিয়ে দেন, তারা টঙ্গী ময়দানে ২০ থেকে ২৪ ডিসেম্বর অনুসারীদের জোড়ো করবে। একইভাবে, আসামি আব্দুল্লাহ মনসুর ফেসবুক লাইভে ঘোষণা করেন, তাদের যদি বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মাওলানা সা’দকে আনতে না দেওয়া হয় এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেওয়া হয়, তবে তারা তা মেনে নেবেন না।
এসব উসকানিমূলক বক্তব্যের পর, ১৮ ডিসেম্বর রাত ৩টার দিকে সাদপন্থীরা আলমি শূরার সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় কিশোরগঞ্জ, ফরিদপুর ও বগুড়া জেলার তিন ব্যক্তি নিহত হন। নিহতরা হলেন— কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আমিনুল ইসলাম বাচ্চু (৬৫), ফরিদপুরের বেলাল হোসেন (৬০) এবং বগুড়ার তাজুল ইসলাম (৫০)। তাদের কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পি কে হালদারের জামিন
Next Article চালু হয়নি পূর্ব সুন্দরবনের আলীবান্দা ইকোট্যুরিজম পর্যটন কেন্দ্র: রাজস্ব হারাচ্ছে বনবিভাগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 2 hours ago
জাতীয়

গণতন্ত্র হলো আস্থার জায়গা, আইন হাতে তুলে নেবেন না : চিফ হুইপ

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?