By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তারেক রহমান দেশে ফিরবেন কবে, জানালেন ফখরুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > তারেক রহমান দেশে ফিরবেন কবে, জানালেন ফখরুল
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমান দেশে ফিরবেন কবে, জানালেন ফখরুল

Last updated: 2024/12/12 at 4:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মামলা শেষ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। যে বিজয় এসেছে তা রক্ষা করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন এর জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমি জানি না উনি এমন বক্তব্য কীজন্য করেছেন। কিন্তু ওনার এমন বক্তব্য রাজনৈতিক বিরোধী। আমি আশা করি না ওনারা এই ধরনের বক্তব্য দেবেন। রাজনৈতিক দলগুলো সব সময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং একটি উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। যেটার জন্য গত ১৫ বছর ধরে আমরা লড়াই করছি।
মির্জা ফখরুল বলেন, সংস্কার নয়, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি এমন ধারনা ভুল। বিএনপি দুই বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে। নূন্যতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা চ্যালেঞ্জিং।
গত ৩০ নভেম্বর স্ত্রীর চিকিৎসাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যান মির্জা ফখরুল। সেখানে তিনি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দেন। এছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাবেক ৫ এমপি ও তাদের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Next Article সৌদির বিশ্বকাপ সর্বকালের সেরা হবে, বলছেন রোনালদো
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 7 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?