By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালাক দেওয়া স্ত্রীর বিরুদ্ধে সাবেক স্বামীকে হয়রানির অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > তালাক দেওয়া স্ত্রীর বিরুদ্ধে সাবেক স্বামীকে হয়রানির অভিযোগ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

তালাক দেওয়া স্ত্রীর বিরুদ্ধে সাবেক স্বামীকে হয়রানির অভিযোগ

Last updated: 2024/11/02 at 12:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

বাগেরহাট অফিস : বাগেরহাটে নানা রকম মিথ্যা অভিযোগে মামলা দিয়ে সাবেক স্বামীকে হয়রানির অভিযোগ উঠেছে মোসাঃ মাহিরা খাতুন (২৮) নামের এক নারী ও তার পরিবারের বিরুদ্ধে। নিয়ম মেনে তালাক দিয়েও সাবেক স্ত্রীর হয়রানি থেকে রক্ষা পাচ্ছেন না মোঃ মিজানুর রহমান নামের এই ক্ষুদ্র ব্যবসায়ী।
হয়রানির শিকার মোঃ মিজানুর রহমান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মৃত মোঃ বুরজুক আলী খানের ছেলে। অভিযুক্ত মোসাঃ মাহিরা খাতুন বাগেরহাটের ফকিরহাটের জাড়িয়া বারুইডাঙ্গা এলাকার আহাদ আলী শেখের মেয়ে।
হয়রানির শিকার মোঃ মিজানুর রহমান বলেন, ২০১৬ সালের ১৫ এপ্রিল পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়। আমাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম নেয়। কিন্তু ২০২৩ সালের প্রথম দিকে আমার স্ত্রী আমার সাথে খারাপ ব্যবহার করে এবং এক পর্যায়ে আমার গায়ে হাত তোলা শুরু করে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে এবং শান্তিতে বসবাসের জন্য চলতি বছরের ১৫ এপ্রিল ইসলামী শরিয়ত মোতাবেক আমার স্ত্রীকে তালাক প্রদান করি। তালাকের নোটিশ পেয়ে ১১ জুন আমার স্ত্রী ও তার বাবা আহাদ আলী শেখ আমাদের বাড়িতে আসে। জোর করে ঘরে ঢুকে দুইটি স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের রুলি ও নগদ ৯০ হাজার টাকা নিয়ে যায়। এবিষয় নিয়ে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা বিচারাধীন ।
তিনি আরও বলেন, এই মামলা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ৩০ সেপ্টেম্বর বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আমাকেসহ আমার ৫জন নিটক আত্মীয়কে আসামী করে একটি মিথ্যা মামলা দেয় আমার সাবেক স্ত্রী। ওই মামলায় আমার সাবেক স্ত্রী মোসাঃ মাহিরা খাতুন উল্লেখ করেন, ১৮ সেপ্টেম্বর সকালে তার বাড়িতে মীশাংসার পরে স্থানীয় ইউপি সদস্য হারুণ-অল রশীদের উপস্থিতে তাকে কালো মাইক্রোতে করে ঝালকাঠির উদ্দেশ্যে রওনা দিয়ে এবং গাড়ির মধ্যে বসেই তাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছে। এক পর্যায়ে তাকে নলছিটি বা ঝালকাঠির কোন স্থানে মৃত ভেবে ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে। আসলে আমার দেওয়া মামলা থেকে রক্ষা ও আমাকে হয়রানি করার জন্য এসব মিথ্যা অভিযোগে মামলা দিয়েছে। ওই বাড়িতে কোন মীমাংসা হয়নি। আমরা তাকে গাড়িতে করে ঝালকাঠি নেওয়ার চেষ্টাও করিনি।
হয়রানির বিষয়ে মোসাঃ মাহিরা খাতুনকে ফোন করা হলে, তিনি সাংবাদিকদের সাথে মামলার বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।
এ বিষয়ে লখপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুণ-অল রশীদ বলেন, মাহিরার বাড়িতে কোন শালীস বৈঠকে আমি ছিলাম না। স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের বিষয়টি শুধু মৌখিকভাবে জানতাম।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শিবচরের পদ্মায় প্রশাসনের লোকজনের উপর জেলেদের হামলা ও ধাওয়া
Next Article গাজায় ইসরায়েলের অভিযান: একদিনেই ৫০ শিশুসহ নিহত ৮৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 6 hours ago
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?