
তালা প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি শ্যামল মুখার্জীর মাতা পদ্ম রানী মুখার্জীর রোগ মুক্তি কামনা করে তালার প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসাননগরের রাধাগোবিন্দ মন্দিরে উপজেলা হিন্দুকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে উক্ত প্রার্থনা অনুষ্ঠিত হয়। নগরঘাটা ইউপি সদস্য লক্ষীকান্ত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এড. অনিত মুখাজী। বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুশান্ত মন্ডল, তপন কুমার শীল, নয়ন কুমার দাশ, অধ্যাপক শুভাশিষ পাল, প্রভাষক সুকুমার রায়, তপন কুমার কর্মকার, গৌতম কর্মকার, বাসুদেব দাশ প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি শ্যামল মুখার্জীর মা পদ্মরানী সম্প্রতি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে সকলের মাঝে ফিরতে পারে এজন্য মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত