By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় অবৈধ হ্যামার মেশিনে তোলা হচ্ছে বালু, ক্ষুব্ধ এলাকাবাসী!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় অবৈধ হ্যামার মেশিনে তোলা হচ্ছে বালু, ক্ষুব্ধ এলাকাবাসী!
সাতক্ষীরা

তালায় অবৈধ হ্যামার মেশিনে তোলা হচ্ছে বালু, ক্ষুব্ধ এলাকাবাসী!

Last updated: 2026/01/16 at 6:23 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

‎তালা প্রতিনিধি: ‎‎সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী ডায়ের বিল থেকে জমির মালিকদের আপত্তি উপেক্ষা করে বালু উঠিয়ে বিক্রয় করছে একটি চক্র। ফুঁসে উঠেছে জমির মালিক সহ এলাকাবাসী। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
‎‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকাল থেকে এই বালু উত্তোলন শুরু হয়েছে। জাকির হোসেন নামে এক সরকারী কর্মকর্তার নির্দেশে এই বালু উত্তোলন করা হচ্ছে বলে জানা গেছে। পাশ্ববর্তী জমির মালিকরা আপত্তি করলেও মানছে না তারা। সম্পূর্ণ গায়ের জোরে ঐ কর্মকর্তার নির্দেশে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালু উত্তোলন করছে। বিগত সরকারের আমলে এই কর্মকর্তা এমপি স্বপনের সাথে সখ্যতা গড়ে তুলেছিল। সরকার পরিবর্তনের পরে অন্য এক দলের সাথে সখ্যতা গড়ে তুলে এলাকায় অত্যাচার শুরু করেছে বলে একটি সূত্র জানিয়েছে।
‎‎গত কয়েকদিন আগে তালার হরিহরনগর বিল থেকে বালু উঠানো মেশিন জব্দ করে এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন। এতে তালা উপজেলাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছিলো যে, এ উপজেলায় কোনো অনিয়ম দূর্ণীতি হবে না। মানুষের সে বিশ্বাস কয়েক দিনের মধ্যে ম্লান করে এক সরকারী কর্মকর্তার প্রকাশ্য মদদে বালু উত্তোলন করা হচ্ছে।
‎‎সরেজমিন পরিদর্শনে গেলে পার্শবর্তী জমির মালিক আব্দুর রশিদ, জামাল মোড়ল সহ অনেকেই বলেন, তালার শিরাশুনী গ্রাম প্রতিবছর বর্ষাকালে ৫ মাস পানিতে তলিয়ে থাকে। রাস্তাঘাট, ফসলের ক্ষেত তলিয়ে যায়। এই এলাকা থেকে এভাবে বালু উঠালে আমরা বসবাস করতে পারবো না। এই গ্রামের সরকারী কর্মকর্তা জাকির হোসেন জোর করে বালু উঠাচ্ছে। শিরাশুনী গ্রামের ছবেদ আলীর ছেলে বাবুল আক্তার ও খালেকের ছেলে আব্দুল লতিফ লিটন মেশিন দিয়ে বালু উঠাচ্ছে। এই জমি থেকে জাকির হোসেন আগেও বাড়ি করার সময় বালু তুলেছিলো। আগে বালু তেলার কারণে এই বিলে কোনো ফসল হয় না। গত ১০-১২ বছর বালু না উঠানোই বিল একটু একটু উঁচু হতে শুরু করেছে। এভাবে থাকলে ২-৩ বছর পরে ফসল করা যাবে। তব আবার বালি তুললে আর কখনো এই জমিতে ফসল হবে না।
‎‎তারা বলেন, এই বালু ব্যবসায়ী চক্র প্রায় ৬ মাস ধরে বালু তুলে বিক্রি করছে। প্রশাসন দেখেও দেখে না। এলাকার চেয়ারম্যান, মেম্বররাও কখনো এদের বাঁধা দেয় না। আমাদের মনে হয় উপরের কর্মকর্তাদের সাথে এদের যোগাযোগ আছে বলে জানান তারা।
‎‎তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎‎তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান বলেন, জমির মালিকরা আমার কাছে অভিযোগ করেছে। গত ৩-৪ দিন আগে হরিহরনগর থেকে ২টি মেশিন উঠানো হয়েছে। এসিল্যান্ড সাহেব কে এই জায়গা থেকে মেশিন উঠিয়ে আনতে পরামর্শ দেয়া হয়েছে।

জন্মভূমি ডেস্ক January 16, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমান :ফয়েজ আহমদ তৈয়্যব
Next Article খুলনায় ব্যাংকার্স ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
সাতক্ষীরা

আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?