তালা প্রতিনিধি : তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান চলছে। জেঠুয়া গ্রামে ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ ১৩৩৫ বঙ্গাব্দ থেকে শুরু করে আজও অবধি সুনামের সাথে বিদ্যমান আছে। প্রতি বছরের ন্যায় এ বছরও মহানাম যজ্ঞের গন্ধাধিবাস, মঙ্গলঘট স্থাপন, অষ্টপ্রহরব্যাপী অখন্ড তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন (মহানাম যজ্ঞ) অত:পর কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ আরতি ও প্রসাদ বিতরণসহ তিন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী ভক্তবৃন্দের পদধূলিতে মুখরিত ও প্রাণবন্ত হয়ে উঠবে যজ্ঞভূমি এই জেঠুয়া গ্রামটি এমনটি আশা করছেন পরিচালনা কমিটি। গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ফিরোজ কামাল শুভ্র, বিশ্বজিৎ সাধু, কুমার ইন্দ্রজিৎ সাধু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, মঈনুল ইসলাম, দিলীপ কুমার অধিকারী, নারায়ন মজুমদার, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপি, রবিউল ইসলাম মুক্তি, রামপ্রসাদ দাস, জুনায়েদ আকবর, শেখ সাদী, লিটন, দেবাশীষ অধিকারী প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত