By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় আগাম বীজতলা তৈরীতে কৃষকের প্রস্তুতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় আগাম বীজতলা তৈরীতে কৃষকের প্রস্তুতি
সাতক্ষীরা

তালায় আগাম বীজতলা তৈরীতে কৃষকের প্রস্তুতি

Last updated: 2025/11/30 at 2:31 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালা উপজেলায় চলতি বোরো মৌসুমে আগাম ইরি-বোরো ধান চাষে নেমে পড়েছেন কৃষক। তারা এখন বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার হাট-বাজারে ব্রি-২৮ ও ব্রি-৮৮ রডমিনিকেট, শুভলতা, এসএলএইড ছাড়াও হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিক্রি হচ্ছে। বীজ ডিলারসহ সার ও কীটনাশক ডিলারের দোকানে বিভিন্ন কোম্পানির হাইব্রিড ধানের বীজ বিক্রি হচ্ছে। দোকানগুলিতে বেড়েছে কৃষকদের উন্নত ফলনশীল জাতের বোরো ধানের বীজ কেনার হিড়িক। বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত বোরো ধানের ২৭টি জাতের মধ্যে কৃষকরা সববীজ গ্রহণ করছে না বলে জানান ব্যবসায়ীরা। তালার খলিষখালী, ইসলামকাটী, তেঁতুলিয়া, শাঁকদহ, মিঠাবাড়ী, ধানদিয়া, নগরঘাটা, কুমিরাসহ অধিকাংশ বিলে মাছ চাষ হয়। ফলে সেখানে আমন ধানের পরিবর্তে বোরো ধানই কৃষরে একমাত্র ভরসা। বোরো ধান চাষ করে একদিকে নিজেদের চালের চাহিদা মেটান, অপরদিকে মাছ চাষে লোকসান থাকলে তা পুষিয়ে নেন। চাষিরা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলা তৈরিতে তেমন কোন সমস্যা হচ্ছে না। ডিসেম্বরের মাঝামাঝি অথবা জানুয়ারির শুরুতেই জমিতে বোরো ধানের চারা রোপণ শুরু হবে বলে আশা করছেন কৃষক। এছাড়া ঝড়-বৃষ্টির মৌসুম আসার আগেই যেন বোরো ধান কেটে বাড়িতে তোলা যায় এজন্য কৃষকরা আগাম বীজতলা তৈরি করছেন। চরগ্রামের গ্রামের কৃষক জাকির হোসেন বলেন, চার বিঘা জমিতে বোরো চাষের লক্ষে তিনি আগাম বীজতলা তৈরী করছেন। আগাম বীজতলা তৈরী করে আগাম চারা রোপন করলে আগাম ফসল ঘরে তোলা সম্ভব হবে। আরেক কৃষক আব্দুর রহমান জানান এ বছর ব্রি-২৮ শুভলতা ও হাইব্রিড চাষে ঝুকছেন চাষীরা। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, এবছর উপজেলার চাষীরা বোরো চাষের জন্য আগাম প্রস্তুতি নিয়ে বীজতলা তৈরীতে প্রস্তুতি গ্রহণ করছে। আমারা আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান চাষ হবে।

জন্মভূমি ডেস্ক November 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ক্যালিফোর্নিয়ায় শিশুর জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪
Next Article তালায় জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

কেমন ছিল প্রিয় নবীজির (সা.) রমজান

By Correspondent 13 hours ago
সাতক্ষীরা

কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায়

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?