
তালা প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ তালা উপজেলার পাটকেলঘাটা থানার শাখার পুর্ণাঙ্গ নতুন কার্য্যকরি কমিটি গঠিত হয়েছে। শুক্রবার দুপুরে (১২মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পাটকেলঘাটা থানা শাখার নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। সভাপতি শেখ শাহাদাৎ হোসেন, সেক্রেটারী শেখ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর আব্দুল মান্নান মুন্না, প্রচার সম্পাদক শেখ মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক শেখ মাহমুদুল হাসানসহ ৩৫ সদস্য বিশিষ্ঠ এ কমিটির অনুমোদন দেন জেলা কমিটির নেতৃবৃন্দ। সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি একেএম রেজাউল করিম, সেক্রেটারী ডা. কাজী ওয়ায়েজ কুরুনী, মাহমুদুল ইসলাম, মইন উদ্দীন বুখারীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত