By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় একাধিক অভিযোগে শিক্ষক গওছল কবিরের বিরুদ্ধে ফের তদন্ত!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় একাধিক অভিযোগে শিক্ষক গওছল কবিরের বিরুদ্ধে ফের তদন্ত!
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় একাধিক অভিযোগে শিক্ষক গওছল কবিরের বিরুদ্ধে ফের তদন্ত!

Last updated: 2023/11/07 at 3:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের আলোচিত শিক্ষক মো. গওছল কবিরের বিরুদ্ধে ফের তদন্ত সম্পন্ন হয়েছে। ভুক্তভোগী অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন ঘটনার তদন্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনকে প্রধান করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও তালা থানার নারী-শিশু ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সদস্য করে ৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। গঠিত কমিটির আহবায়ক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের দপ্তরে সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভিকটিম শিশু শিক্ষার্থী, অভিযোগকারী এবং অন্যান্য ক্ষুব্ধ অভিভাবকসহ অভিযুক্ত শিক্ষকের স্বাক্ষ গ্রহণ ও তদন্ত সম্পন্ন হয়। অভিভাবকরা শিশু শিক্ষর্থীদের যৌন হয়রানী, অনৈতিক প্রস্তাব প্রদান, প্রাইভেট পড়তে বাধ্য করা; না পড়লে পরীক্ষায় মার্ক কম দেওয়াসহ একাধিক বিষয়ে অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট শিক্ষক গওছল কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এদিকে, এই তদন্তের আগে অভিভাবকদের আশংকাজনক আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের নির্দেশে ৬ নভেম্বর থেকে অভিযুক্ত শিক্ষক গওছলকে সাময়িকভাবে বিদ্যালয়ের পাঠদান থেকে অব্যহতি দেয়া হয়েছে। কিন্তু তাতেও অভিভাবক এবং শিক্ষানুরাগী ব্যক্তিদের ক্ষোভ প্রশমন হচ্ছে না। ক্ষুব্ধ ব্যক্তিরা অবিলম্বে বিতর্কীত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ ফৌজদারী শাস্তির দাবী জানিয়েছেন।
তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেন জানান, ৬ নভেম্বর (সোমবার) তদন্ত শুনানী হয়েছে। খুব শীগ্রই তদন্ত রিপোর্ট প্রদান করলে বিস্তারিত জানতে পারবেন।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক গওছল কবির তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও হয়রানীকর বলে দাবী করে বলেন, তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সীমাহীন দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি চলছে, কয়েকজন শিক্ষক আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানান ষড়যন্ত্র ও বদলি করাতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার জানান, ঐ শিক্ষকের বিরুদ্ধে ইতিপূর্বে ও শিক্ষার্থীদের হয়রানীর অভিযোগ উঠেছিলো। সে সময় তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জানানো হয় এবং শিক্ষক গওছল কবিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ জানানো হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় দলিত নারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
Next Article তালায় ভার্মি কম্পোষ্ট বিষয়ক প্রশিক্ষণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?