By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় এতিম প্রতিবন্ধীর সম্পত্তি দখলের চেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় এতিম প্রতিবন্ধীর সম্পত্তি দখলের চেষ্টা
সাতক্ষীরা

তালায় এতিম প্রতিবন্ধীর সম্পত্তি দখলের চেষ্টা

Last updated: 2023/10/11 at 5:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলাপোতা গ্রামের এক এতিম প্রতিবন্ধীর জমি জোর করে দখলে নেওয়ার চেষ্টা করছে প্রতিপক্ষরা।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, গ্রাম ডা. মো. মোশাররফ হোসেন বিগত ৩০-০৩-২০২৩ তারিখ স্ট্রোকজনিত কারণে হঠাৎ মৃত্যুবরণ করলে তার বিধবা স্ত্রী রাজিয়া সুলতানা (৩৫) একটি কলেজ পড়ুয়া মেয়ে, একটি প্রতিবন্ধী ছেলে ও একটি নবজাতক ছেলেকে নিয়ে স্বামীর বসত ভিটায় বসবাসের চেষ্টা করছেন। কিন্তু তার শাশুড়ি কোহিনুর বেগম(৬৫) ননদ নাছিমা (৪৫) ও আসমা (৪৩) তাদের স্বামী সন্তান মিলে রাজিয়াকে পুত্র-কন্যাসহ বাড়ি থেকে বের করে দিয়ে ঘর বাড়ি ও জমাজমি ভোগ দখলের জোর প্রচেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে বিধবা রাজিয়ার বসতঘরে ও রান্না ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে শাশুড়ি কোহিনুর বেগম। ফলে এক বেলা অনাহারে কাটে এতিম প্রতিবন্ধী ও নবজাতকের। পরে স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দিন ও গ্রামবাসীদের সহযোগিতায় বসতঘর ও রান্না ঘরের তালা খোলা হয়। সেই একই রাতে বিধবা রাজিয়া সুলতানা ও তার সন্তানদের উপর চলে অতর্কিত আক্রমন। তাদের শারিরীকভাবে অত্যাচার করা হয়। কোহিনুর বেগমের কন্যা নাছিমা বেগমের পুত্র শরিফুল ইসলাম বাবু ওই বিধবা ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি ছাড়ার হুমকি দেয়।

ঘটনা এখানেই শেষ নয়। অহেতুক হয়রানির উদ্দেশ্যে কোহিনুর বেগম ও অন্যান্যরা বাদি হয়ে, রাজিয়া, তার কলেজ পড়ুয়া মেয়ে সাদিয়া সুলতানা, মা আছিয়া খাতুন ও ভাই মো. জাহিদুল ইসলামের নামে জাতপুর পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগটি তদন্তপূর্বক তদন্তকারি কর্মকর্তা আবু হানিফ বাদী-বিবাদী উভয় পক্ষকে ফাঁড়িতে উপস্থিত হওয়ার নির্দেশ দিলে বাদী কোহিনুর বেগম বা তার কোন প্রতিনিধি পুলিশ ফাড়িতে উপস্থিত হয়নি। এসকল বিষয়ে গ্রামবাসির পক্ষ থেকে একাধিক বার গ্রাম্যশালিসে বসার চেষ্টা করেও কোহিনুর বেগম ও তার মেয়েদের শালিসে হাজির করাতে পারেনি। রাজিয়া তার স্বামীর সম্পত্তিতে তাদের প্রাপ্য অংশ বুঝে পাওয়ার আশায় এবং ন্যায় বিচার পাওয়ার আশায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট একটি অভিযোগ দাখিল করে। থানা থেকে ০৬-১০-২৩ বাদী-বিবাদী উভয় পক্ষকে থানায় হাজির হওয়ার নির্দেশ দিলে বিবাদী পক্ষ ১৩-১০-২৩ তারিখ শুক্রবার বিকালে থানার বসবে বলে মৌখিকভাবে সময় প্রার্থনা করেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
Next Article ফকিরহাটে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 45 minutes ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 47 minutes ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 48 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় বিদ্যুতের তার চুরির হিড়িক, আতঙ্কে গ্রাহকরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 13 hours ago
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?