তালা প্রতিনিধি : বেসরকারি সংস্থা দলিতের উদ্যোগে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৯জন পিছিয়েপড়া দলিত জনগোষ্ঠির দরিদ্র পরীক্ষার্থীকে ফরম পূরণের অর্থ প্রদান করা হয়েছে। দলিতের লেটারেসি প্রকল্পের আওতায় এবং দাতা সংস্থা মিশন বাম্বেনী-ইতালী’র সহযোগীতায় অর্থ প্রদান উপলক্ষ্যে এক অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তালা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়। দলিতের প্রকল্প ব্যবস্থাপক ধরাদেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার। দলিতের প্রকল্প কর্মকর্তা নেপাল দাসের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধি মো. ওছমান হোসেন, যুব উন্নয়ন অফিসারের প্রতিনিধি মো. কামাল হোসেন, দলিত সংশ্লিষ্ট প্রকল্প’র কর্মকর্তা অঞ্জনা দাশসহ উপকারভোগী পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠির মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নেবার জন্য দলিতের উদ্যোগে তালা উপজেলার ৩৯জন পরীক্ষার্থীকে ১ হাজার ৯শত টাকা করে প্রদান করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত