তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় গ্রামীণ ঐহিত্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের চলিশার বিলে স্থানীয় যুব সমাজ এ প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত প্রতিযোগীতায় বিভিন্ন এলাকার ২০টি ঘোড়া অংশ নেয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। মোঃ রবিউল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং ইউপি সদস্য মোঃ আলামিন শেখ ও যুবদলনেতা মোঃ ফারুকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমুখ। এ সময় প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত