By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধের মাটি যাচ্ছে ইটভাটায়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধের মাটি যাচ্ছে ইটভাটায়
সাতক্ষীরা

তালায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধের মাটি যাচ্ছে ইটভাটায়

Last updated: 2025/12/23 at 5:04 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের বেড়িবাঁধের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। মাটি ব্যবস্থাপনা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় অর্ধযুগ ধরেই কাজটি করে চলেছেন উপজেলার বিভিন্নস্থানে অবস্থিত একাধিক ইটভাটা। উপজেলার বলরামপুর গ্রামে অবস্থিত একটি ইটভাটার পাশ্ববর্তী কৃষিজমি ও লোকালয় থাকা স্থানীয় কৃষকরা সেখানে ভাটা স্থাপনে আপত্তি জানায়। তাদের আপত্তি উপেক্ষা করে নির্মাণ করা হয় ইটভাটা। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা শামছুর রহমানসহ কয়েকজন বলেন, প্রথম থেকেই গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তারা ভাটা নির্মাণে বাধা দিয়েছিলেন। কিন্তু প্রভাবশালীরা পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে ভাটা নির্মাণ করেন। ভাটার চুল্লি জ্বালানো হলে আশপাশের মাটি গরম হয়ে যায়। চিমনি দিয়ে ধোঁয়ার সঙ্গে ছাই বেরিয়ে ছড়িয়ে পড়ে। ভাটা নির্মাণের পর থেকে এ অঞ্চলের জমিতে ফসল উৎপাদন হৃাস পেয়েছে। ফলে এখনকার কৃষকের জীবিকার তাগিদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্থানান্তর হয়েছে। এছাড়া ২০১৭ সালে কপোতাক্ষ খনন প্রকল্প শেষ হবার পর থেকেই ভাটাটি বেড়িবাঁধের মাটি কেটে ভাটায় নিয়ে যায়। বিষয়টি নিয়ে বহুবার অভিযোগ দেওয়া হলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি । সরেজমিনে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বলরামপুর গ্রামে গিয়ে দেখা যায়, কপোতাক্ষ পাড়ে একটি এস্কাভেটর দিয়ে কাটা হচ্ছে বেড়িবাঁধের মাটি। অন্য একটি এস্কাভেটর দিয়ে তা আবার সরিয়ে দেওয়া হচ্ছে। নদী পাড়ে ঘুরে দেখাযায়, ক্রমাগত মাটি কাটার ফলে বিশাল আকৃতির বেড়িবাঁধ নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। ঘটনাস্থলে অবস্থানকারী ঐ ভাটার ব্যবসায়ীক শরিক হাজ্বী আব্দুর রহমান বেড়িবাঁধের মাটি কাটার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, বেড়িবাঁধ সংলগ্ন জমির মালিক ও স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠান ভাটার কাছে বেড়িঁবাধের মাটি বিক্রয় করেছে। আমরা তাদের নিকট থেকে মাটি কিনছি। এবিষয়ে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। ভাটা কতৃপক্ষকে কাজ স্থগিত রাখতে বলা হয়েছে। তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জন্মভূমি ডেস্ক December 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুর্শিদা জামান বেল্টু
Next Article খোকসায় গড়াই নদী থেকে যুবকের লাশ উদ্ধার
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

কেমন ছিল প্রিয় নবীজির (সা.) রমজান

By Correspondent 9 hours ago
সাতক্ষীরা

কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায়

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
সাতক্ষীরা

তালায় অবৈধভাবে বালু উত্তোলন কারীকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?