By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা

Last updated: 2023/06/26 at 3:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালায় এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে দ্বিগুণ। কেজিতে ১৫০ টাকা বেড়ে বর্তমান কাঁচা মরিচের দাম হয়েছে ৪০০ টাকা। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা।
সোমবার (২৬ জুন) সকালে তালা বাজরের ক্রেতা বেলাল হোসেন বলেন, ‘হঠাৎ কাঁচা মরিচের দাম কেজি প্রতি ২৫০ টাকা বেড়ে হয়েছে ৪০০ টাকা। কোন কোন জায়গায় তার চেয়ে বেশি বিক্রি করতে দেখা গেছে। সেই সাথে সবজিসহ অন্যান্য ভোগ্যপণ্যের দামও বেশি। ঈদকে সামনে রেখে হঠাৎ মূল্য বৃদ্ধি খুবই দুঃখজনক। এসব যেন দেখারও কেউ নেই।’
বাজার করতে আশা এক স্কুল শিক্ষিকা বলেন, ‘এখন নিজের ছেলে-মেয়েদের নিয়েই চলতে হিমশিম খাচ্ছি। আগে চিকন চাল খেতাম, এখন মোটা চাল খাচ্ছি। অনেক জিনিসের চাহিদা থাকা সত্ত্বেও কেনা হচ্ছে না। এর উপর কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় আরও বিপাকে পড়তে হচ্ছে। ঈদের সময় আসলেই এসব পণ্যের দাম বাড়ে।’
পাইকারি ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, হঠাৎ কাঁচা মরিচের মরিচের সরবরাহ কমে গেছে। মোকাম থেকে আমদানি কম হওয়ায় কাঁচা মরিচের দাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। মরিচের পাশাপাশি সবজির দামও বেশি। বিভিন্ন উপজেলায় চাহিদা অনুযায়ী বাজারে পর্যাপ্ত সবজি না থাকার কারণে আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে বলে মনে করেন এই ব্যবসায়ী।
তালা বাজার বণিক সমিতির সভাপতি কাজী মারফ বলেন, বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হচ্ছে।
তালা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ জানান, হঠাৎ কাঁচা মরিচসহ শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। ফলে এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৮ বছর পর বিশ্বকাপের দ্বারপ্রান্তে জিম্বাবুয়ে
Next Article নাশকতার দুই মামলায় সাবেক সংসদ সদস্য মঞ্জুসহ ৬৪ জন খালাস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?