তালা প্রতিনিধি : মঙ্গলবার (২৫ জুলাই) সকালে তালা উপজেলার হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোটবন্ধুদের পরিবেশ ভাবনা শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু তালা উপজেলা টিমের উদ্যোগে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সাদিয়া, দ্বিতীয় স্বপ্নীল এবং তৃতীয় স্থান অধিকার করে হৃদয়। প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের শিক্ষকরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, সুমন হােসেন, সুরভী সাদিয়া লিমা, অর্ক মজুমদার, সুমন হোসেন,জাফিরুল, মুশফিক পরাগ প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত