
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা সোমবার (৯ ফেব্রুয়ারী) সকালে উত্তরণ আইডিআরটিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ মোতালেব সরদার। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা অধ্যাপক হাসেম আলী ফকির, তালা উপজেলা পানি কমিটির সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, কেন্দ্রীয় পানি কমিটি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অচিন্ত্য সাহা, অধ্যাপক নন্দী দীপংকর, সাংবাদিক মোঃ রুহুল আমীন, আনোয়ার হোসেন আকুঞ্জী, গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, আশরাফুন নাহার, সাবিনা ইয়াসমিন, শফিকুল ইসলাম, আব্দুর রউফ বাবু, জিএম শহিদুল্লাহ, রুহুল আমিন, ইয়াইয়া ইকবাল, মফিজুর রহমান, যুব পানি কমিটির মোঃ হোসেন আলী, করিমুন্নেছা, মোঃ তোহা, মনিরা খাতুন, উত্তরণ কর্মকর্তা মোঃ আল আমীন মোল্ল্যা, শেখ সেলিম আকতার স্বপন, গোলাম হোসেন, আল আমিন মোড়ল প্রমুখ। সভায় আগামী বর্ষা মৌসুমের আগে প্রতিবন্ধকতা এলাকাগুলো চিহ্নিত করা, আগাম প্রস্তুতি গ্রহণসহ খাল খননের সিদ্ধান্ত নেওয়া হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত