
তালা প্রতিনিধি : তালা থানা পুলিশ দুই নারীসহ গ্রেফতারী পরোয়ানাকৃত ৩ আসামীকে গ্রেফতার করেছে। রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। তালা থানার এসআই (নিঃ) মোঃ আঃ রহিম সংগীয় অফিসার ফোর্সসহ উক্ত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।