By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে আম সংগ্রহে ব্যস্ত কৃষক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে আম সংগ্রহে ব্যস্ত কৃষক
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে আম সংগ্রহে ব্যস্ত কৃষক

Last updated: 2023/05/14 at 4:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : তালা উপজেলায় আমের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ চাষীরা। আম সংগ্রহের শুরুতেই বাজারে আমের সরবরাহ গত বারের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আনুষ্ঠানিকভাবে আম পাড়ার ভরা মৌসুমে দাম নিয়ে হতাশ হয়ে পড়েছেন চাষী ও ব্যবসায়িরা। ঘূর্ণিঝড় মোখার সংকেতের কারণে চাষীরা আম সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে। যে কারণে বাজারে আমের প্রভাব পড়েছে। দাম কম, ক্রেতা নেই।
রবিবার (১৪ মে) বাজারে সব ধরনের আমের দাম গত মৌসুমের তুলনায় প্রায় অর্ধেকে নেমে আসে। কম মূল্যের আমের বাজারে অসহায় বিক্রেতাদের মূলধন বাঁচানোই যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাইকারি বাজারে আমের এই দাম অব্যাহত থাকলে লোকসানের আশঙ্কা করছেন আমচাষী ও ব্যবসায়িরা।
সূত্রমতে, স্থানীয় প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ঘোষিত আম পঞ্জিকা অনুযায়ি, গোবন্দিভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম সংগ্রহের দিন ছিল ৫ মে। ঘূর্ণিঝড় মোখার আক্রমনের কারণে আমচাষীরা দ্রত আম ভাঙতে শুরু করে। যে কারণে বাজারে সরবরাহ বেড়ে গেছে কয়েকগুণ।
স্থানীয় আম ব্যবসায়ী আনারুল ইসলাম বলেন, দাম বেশি পাওয়ার আসায় শনিবার আড়তে ৬০মণ আম নিয়ে আসেন। কিন্তু জেলার বড় বাজারে এসেই হতাশ হয়েছেন আমের দাম দেখে। গত মৌসুমের প্রথম দিকে এই বড় বাজারের আড়তে গোবিন্দভোগ আম বিক্রি করেছিলেন মণ প্রতি ২ হাজার ৯শত টাকা থেকে ৩ হাজার টাকা দরে। গতকাল একই বাজারে গোবিন্দভোগ বিক্রি করেছেন ১ হাজার ৪শত টাকা মণ দরে। বোম্বাই ও গোলাপখাস আমও গত বছরের একই সময়ের তুলনায় অর্ধেক দামে বিক্রি করেছেন। বাগান ক্রয়, পরিচর্যা, শ্রমিক ও অন্যান্য খরচ বাদ দিয়ে প্রতি মণ গোবিন্দভোগ আম উৎপাদন খরচ পড়েছে কমপক্ষে ২ হাজার টাকার উপরে। সেখানে বাজারে প্রতি মণ আম বিক্রি হয়েছে ১ হাজার থেকে ১২শ’ টাকা দরে। ফলে বাজারে এমন দাম গেলে ৮টি বাগানে তার কয়েক লক্ষ টাকা লোকসান হবে। অপর আমচাষী মোকলেছুর রনিগাজী জানান, গোপালভোগ আম ৮শ’ থেকে ১ হাজার টাকায় বিক্রি করেছি যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।
খোঁজ নিয়ে জানা যায়, তালা, পাটকেলঘাটা ও সাতক্ষীরা বাজারের ছোটবড় সব আড়তে আমে সয়লাব হয়ে গেছে। একদিনেই কয়েক হাজার মণ আম উঠলেও ক্রেতাদের আনাগোনা ছিল খুবই কম। যে কারণে ভালো দাম পাচ্ছেন না চাষী বা ব্যবসায়িরা। গত বছরের তুলনায় সব ধরনের আম গত দুই দিনে অর্ধেক দামে বিক্রি হচ্ছে আড়তগুলোয়। অন্তত ১৫-১৬ জাতের আম উৎপাদন হয়। যা এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে বলে জানা যায়।
তালা উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আফরোজা আক্তাির রুমা বলেন, উপজেলায় ৬৫০ হেক্টর আমবাগান রয়েছে। গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলামখাস, বৈশাখীসহ বিভিন্ন জাতের আম আজ থেকে পাড়া শুরু হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সারাদেশে নৌযান চলাচল বন্ধ
Next Article তালায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

কেমন ছিল প্রিয় নবীজির (সা.) রমজান

By Correspondent 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?