By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় চাঁদার দাবিতে সাংবাদিকের পিতাকে মারধর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় চাঁদার দাবিতে সাংবাদিকের পিতাকে মারধর
সাতক্ষীরা

তালায় চাঁদার দাবিতে সাংবাদিকের পিতাকে মারধর

Last updated: 2025/07/16 at 4:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় চাঁদার টাকা না পেয়ে সুনীল চক্রবর্তী (৬৫) নামে এক সাংবাদিকের পিতাকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে নাজমুল হোসেন রানা নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে।বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার হাজরাকাটি বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। সর্বশেষ গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
সুনিল চক্রবর্তী তালা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক তপন চক্রবর্তীর পিতা ও হাজরাকটি এলাকার একজন আদর্শ কৃষক। বর্তমানে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রদল নেতা নাজমুল হোসেন রানা উপজেলার হাজরাকাটি এলাকার রাজ্জাক সরদারের পুত্র ও খলিলনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।
ভুক্তভোগী সুনীল চক্রবর্তী জানান, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ছাত্রদল নেতা পরিচয়ে রানা পূর্বের তুলনায় বেপরোয়া হয়ে ওঠে। এমনকি উপজেলা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের নাম ব্যবহার করে গত কয়েক মাস যাবত এলাকায় গড়ে তুলেছে মাদক সেবন ও চাঁদাবাজির অভয়অরন্য হিসেবে।
তিনি অভিযোগ করেন, সাংবাদিকতার পাশাপাশি তার পুত্র ঠিকাদারি করে আসছেন দীর্ঘদিন যাবত। এছাড়াও তারা সাধারণ সংখ্যালঘু পরিবারের হওয়ায় গত কয়েকমাস যাবত রানা নামের ওই চিহ্নিত মাদককারবারী তাদের থেকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে অর্থনৈতিক সুবিধা নিয়ে আসছিল। সর্বশেষ দু’ দিন তার ছেলে তপন বাড়িতে না থাকায় ওই বহিষ্কৃত ছাত্রদল নেতা তার কাছে মাদক সেবনের টাকা দাবি করলে তিনি অপারগতা প্রকাশ করেন। ওইদিন ১৪ জুলাই সন্ধ্যায় তিনি বাড়ির পাশ্ববর্তী হাজরাকাটি বাজারে এলে রানার নেতৃত্বে দুর্বৃত্তরা তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। ওই রাতেই তিনি ছেলে তপনকে নিয়ে ঘটনার বিষয়ে তালা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সর্বশেষ থানায় অভিযোগ দায়েরের বিষটিকে কেন্দ্র করে আজ বুধবার সকালে তিনি বাড়ির পাশ্ববর্তী হাজারকাটি বাজারে গেলে রানার নেতৃত্বে তাকে বেধড়ক পেটাতে থাকে ও অভিযোগ কেন করলো সে বিষয়ে জানতে চায়। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, মাদক সংক্রান্ত বিষয়ে নাজমুল হোসেন রানা নামের ওই সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়াও সে হাজারকাটি গ্রামের লুৎফর শেখ, পল্টু শেখ, মেহেরুল সরদারের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবী করে আসছিল। এমনকি চাঁদার টাকা না পেয় তাদেরকেও সে মারপিট করে। যদিও তার আগেই মাদককান্ডে জড়িত থাকার দায়ে বখে যাওয়া এ মাদককারবারীকে বহিষ্কার করে ছাত্রদলের সংশ্লিষ্ট ওই কমিটি।
বিস্তারিত জানতে বহিষ্কৃত ছাত্রদল নেতার ব্যবহৃত মোবাইল নম্বরে একধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল না রিসিভ করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

এ ঘটনায় তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাইনউদ্দিন জানান, লিখিত অভিযোগ পেয়েছেন ঘটনার তদন্তপূর্বক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনে আশ্বস্ত করেছেন তিনি।
সর্বশেষ এমন পরিস্থিতে সাংবাদিক তপনের পরিবার সহ স্থানীয় ভুক্তভোগীরা জীবনের চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন দাবি করে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
Next Article নড়াইলে শহীদ আবু সাইদ স্মরণে আলোচনা সভা ও দোয়া
আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 2 hours ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন, বাজার মূল্য ৮শ কোটি টাকা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?