By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় জমি নিয়ে বিরোধে দুই নারী আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় জমি নিয়ে বিরোধে দুই নারী আটক
সাতক্ষীরা

তালায় জমি নিয়ে বিরোধে দুই নারী আটক

Last updated: 2023/02/25 at 12:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতীকী ছবি........
SHARE

তালা প্রতিনিধি :তালায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই নারী আটক করে পুলিশ। আটককৃতরা হলো তালা সদর ইউনিয়নের মোবারকপুর গ্রামের নুর ইসলাম শেখের স্ত্রী নাছিমা আক্তার (৪৫) এবং আব্দুর রহমান মোড়লের স্ত্রী রুমিছা বেগম (৪৫)। এ সময় স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজনকে প্রাথমিকভাবে আটক করা হলেও পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেয়া হয়। গত বুধবার দিবাগত রাতে তালা উপজেলা সদরে উক্ত ঘটনা ঘটে।

জানা গেছে, তালা সদরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলার ঘোষনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমল কান্তি ঘোষের পুত্র অজয় কুমার ঘোষের সাথে মোবারকপুর গ্রামের দেলোয়ার হোসেন ও তার পিতা আলাউদ্দীন শেখ গংয়ের সাথে বিরোধ চলে আসছিল। তালা মৌজার এসএ ১৪৩ নং খতিয়ানের সাবেক ২৭৭ নং দাগের সকল বৈধ কাগজপত্র থাকা উক্ত জমিতে অজয় কুমার ঘোষ ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। এদিকে দেলোয়ার হোসেন গং প্রায়ই উক্ত জমি দখলের জন্য তাদের হুমকি ধামকি দিতো। এরই জের ধরে ২২ ফেব্রুয়ারি (বুধবার) গভীর রাতে তারা লাঠিসোটা নিয়ে কয়েকজন নারীসহ উক্ত ঘর ভেঙে সেখানে প্রবেশ করে ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। এ সময় তারা লক্ষাধীক টাকার রড ও সিমেন্ট ভ্যান যোগে নিয়ে যেতে থাকে। এক পর্যায়ে তালা থানা পুলিশ এসে কয়েকজন নারীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী অজয় কুমার ঘোষ তালা থানায় একটি মামলা দায়ের করে। এদিকে স্থানীয় ইউপি সদস্য মো: জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন দুর্বৃত্তদের পক্ষ নিয়ে পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়লে তাদেরকে প্রাথমিকভাবে থানায় আটক রাখা হয়। পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আর ঘটনাস্থ থেকে আটক করা মোবারকপুর গ্রামের নুর ইসলাম শেখের স্ত্রী নাছিমা আক্তার এবং আব্দুর রহমান মোড়লের স্ত্রী রুমিছা বেগমকে জেল-হাজতে প্রেরণ করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম দুই নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে বাল্যবিবাহ বন্ধে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা
Next Article দেবহাটায় হাট-বাজারের ইজারা সম্পন্ন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

ফিতরা কার ওপর ওয়াজিব, কখন-কাকে দিতে হবে

By Correspondent 9 hours ago
সাতক্ষীরা

তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
সাতক্ষীরা

আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা

By জন্মভূমি ডেস্ক 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?