
তালা প্রতিনিধি : অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে প্রায় এক সপ্তাহ ধরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তালতলা খাল দিয়ে পানি নিস্কাশিত না হওয়ায় এই জলাবদ্ধতার মূল কারণ বলে অভিযোগ স্থানীয়দের। এতে প্রায় ৬০টি পরিবার জলাবদ্ধতা শিকার হয়ে দুর্ভোগে পড়েছে। মঙ্গলবার সকালে সাতপাকিয়া গ্রামে ঘুরে জলাবদ্ধতার এমন চিত্র দেখা গেছে। সাতপাকিয়া গ্রামে বোরহান সরদার জানান, ‘গত বুধবার থেকে টানা তিনদিন মুষলধারে বৃষ্টি হয়। তালতলা খালদিয়ে পানি নিস্কাশিত না হওয়ায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। সাতদিন পার হলেও আমার বাড়ির আঙিনায় এখনও পানি। শুধু আমার বাড়িতে না এমন পানি আরো প্রায় ৬০টি পরিবারে।’ বাবুর আলী সরদার নামের আরেকজন জানান, ‘জলাবদ্ধতার কারণে আমাদের বাড়ির আঙিনায় পানি সাতদিনের বেশি। এতে করে বিশুদ্ধ খাবার পানির সংকট, রান্না-বান্নারও সমস্যা হচ্ছে।’ কবির সরদার জানান, তাদের এলকার পানি আগে তালতলা খাল দিয়ে পানি নিস্কাশিত হত। কিন্তু খালে মুখে বাঁধ দিয়ে মাছ চাষ করা জন্য পানি এখন নিস্কাশিত হতে পারে না। এ কারণে গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে।জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা শিকার হয়েছে সাতপাকিয়া গ্রামের কয়েকটি পরিবার।