By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় টিকটক প্রেমের জালে পরকীয়ার ফাঁদ: হাতে-নাতে ধরা যুবক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় টিকটক প্রেমের জালে পরকীয়ার ফাঁদ: হাতে-নাতে ধরা যুবক
সাতক্ষীরা

তালায় টিকটক প্রেমের জালে পরকীয়ার ফাঁদ: হাতে-নাতে ধরা যুবক

Last updated: 2025/10/25 at 2:42 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার বারাত গ্রামে পরকীয়ার সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত যুবক মো. মিরাজ গাজী (২০) একই গ্রামের বাসিন্দা ও গৃহবধূর প্রতিবেশী। পরে শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী গৃহবধূর স্বামী চাকরির সুবাদে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে প্রতিবেশী মিরাজ গাজীর সঙ্গে তার টিকটকের মাধ্যমে পরিচয় ও যোগাযোগ গড়ে ওঠে। ধীরে ধীরে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং তা পরকীয়ার সম্পর্কে রূপ নেয়। ঘটনার রাতে গৃহবধূ নিজেই ঘরের দরজা খুলে প্রেমিক মিরাজকে ঘরে প্রবেশ করতে দেন। ঠিক সেই সময় গৃহবধূর শাশুড়ি ও সন্তান জেগে ওঠেন এবং ঘটনাটি টের পান। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা মিরাজ গাজীকে হাতে-নাতে আটক করে পুলিশে খবর দেন। ঘটনার পর গৃহবধূ পরদিন (২৪ অক্টোবর) তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা নং-১০, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এলাকাবাসীর অনেকেই দাবি করেছেন, এটি ছিল পারস্পরিক প্রেমের সম্পর্ক, যা সামাজিকভাবে গোপন থাকলেও ওই রাতে ধরা পড়ে যায়।

জন্মভূমি ডেস্ক October 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
Next Article দশমিনায় খাল-বিলে দেশী প্রজাতির মাছের উৎপাদন কম
আরো পড়ুন
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে সাংবাদিক মনিরের উপর হামলার ঘটনায় যুবদলের ৪ নেতা বহিস্কার

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

তালায় মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন পিতা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?