
তালা প্রতিনিধি : তালা উপজেলার ধানদিয়ায় ইউনিয়নে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে সমমনা প্লাটফর্মের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী নেতৃত্বের প্রচার ও ক্ষমতায়ন বিষয়ে সমমনা প্লাটফর্মের সাথে সংলাপে ইউপি সচিব জিএম হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রধান অতিথি ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সংলাপে স্বাগত বক্তব্য, প্রকল্পের কার্যক্রম ও প্রোগ্রামের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান তহিদ। বক্তব্য রাখেন কপোতাক্ষ যুব সংঘের ক্যাশিয়ার দিপা বিশ্বাস ও ঐশী সরদার, ঐক্য যুব সংঘের সভাপতি ওয়াছিমুল ইসলাম তপু, প্রান্তিক যুব সংঘের সদস্য স্বপ্না পারভীন, ইয়ূথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর পপি খাতুন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত