
তালা প্রতিনিধি : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকার প্রার্থী শেখ ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভা মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে তালা বিদে পুরাতন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মীর জাকির হোসেনের পরিচালনায় মান্যবর অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকার প্রার্থী শেখ ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, সেখ সাঈদ উদ্দিন, আহম তারেক উদ্দীন, মোঃ আতাউর রহমান, শেখ হারুনর রশীদ, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সৈয়দ নাজমুন আসিফ মুন্নী, শিমুন শামস, মাহফুজা সুলতানা রুবী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারঋিণ পাঁপড়ি, মোস্তারী সুলতানা পুতুল, জেবুন্নেছা খানম, কাজী নজরুল ইসলাম হিল্লোল, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, নাহিন হোসেন, খুরশিদ আলম, রাজিব হোসেন, মোজাফ্ফর রহমান, মোঃ ইকবাল হোসেন, এসএম আজিজুর রহমান রাজু, মোঃ রফিকুল ইসলাম, কাজী মারুফ, সরদার ইমান আলী, মোড়ল সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল জব্বার প্রমুখ।