By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় পাংগাস মাছ চাষে উৎসাহিত হচ্ছেন চাষিরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় পাংগাস মাছ চাষে উৎসাহিত হচ্ছেন চাষিরা
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় পাংগাস মাছ চাষে উৎসাহিত হচ্ছেন চাষিরা

Last updated: 2023/05/21 at 4:03 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা: প্রথমবারের মতো তালা উপজেলার বিভিন্ন অঞ্চলের চাষিরা মিষ্টি পানিতে কার্প মোটাতাজাকরণ ও পাংগাস মাছ চাষ করে দিন দিন লাভের মুখ দেখছেন। অল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় পাংগাস মাছ ও কার্প চাষে উৎসাহিত হচ্ছেন মৎস্য চাষিরা।
জানা যায়,পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের মৎস্যখাতের মাধ্যমে এ বছর তালা উপজেলার বিভিন্ন অঞ্চলে প্রায় ৩৫ একর জমিতে পাংগাস মাছ চাষ এবং ১০০ একর জমিতে কার্প মাছের চাষাবাদ হয়েছে। এতে খরচ কম ও উৎপাদন বেশি হয়। এক বিঘা (৩৩ শতাংশ) জমি থেকে একজন চাষি লক্ষাধিক টাকা আয় করছেন। তাদের সফলতা দেখে অনেকেই মাছ চাষে আগ্রহী হচ্ছেন।
তালার দেওয়ানিপাড়া গ্রামের পাংগাস মাছ চাষি মোঃ হাবিবুর রহমান বলেন, ‘আগে আমরা গতানুগতিকভাবে সব মাছ একত্রে চাষ করতাম। খাবার ব্যবহারেও তেমন উৎসাহি ছিলাম না। এ বছর উন্নয়ন প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রশিক্ষণ গ্রহণ করি এবং পাংগাস মাছ চাষের জন্য কিছু আর্থিক সহযোগিতা পেয়েছি। পাংগাস মাছ চাষ করে এবছর আমরা লাভের মুখ দেখেছি।
তিনি আরো বলেন, পাংগাস মাছের খুব একটা রোগ বালাই হয় না তাই খরচ কম লাভ বেশি হয়। উৎপাদিত মাছ আশপাশের আড়ৎগুলোতে বিক্রি করা হয়। এ বছর দুই বিঘা জমিতে পাংগাস মাছ চাষে খরচ হয়েছে ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং মাছ বিক্রি হয়েছে ২ লক্ষ ৯০ হাজার টাকার মতো। এছাড়া ঘেরের ভেড়িতে সবজি চাষ করে পারিবারিক চাহিদা মিটিয়ে অনেক টাকার সবজি বিক্রি করা হয়েছে।
কার্প মাছ চাষি শামিম হোসেন বলেন, ‘বহু বছর ধরে আমরা প্রাচীন পদ্ধতি অনুসরণ করে মাছ চাষ করে আসছিলাম বলে সফলতা পাচ্ছিলাম না। এবার উন্নয়ন প্রচেষ্টার মৎস্য ইউনিটের মাধ্যমে কার্প জাতীয় মাছ মোটাতাজাকরণ করি। চলতি বছর দুই বিঘা জমিতে কার্পমাছ মোটাতাজা করতে খরচ হয় ১ লক্ষ ৭০ হাজার টাকা এবং বিক্রি করা হয় ২ লাখ ৬০ হাজার টাকা। উৎপাদিত মাছ আঠারোমাইল, বিনেরপোতা, কাশিমনগরসহ আশপাশের আড়ৎগুলোতে বিক্রি করা হয়।
উন্নয়ন প্রচেষ্টার মৎস্য কর্মকর্তা এস,এম,নেওয়াজ শরীফ সুমন বলেন, ‘পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাতের মাধ্যমে প্রায় ৩৫ একর জমিতে চাষিদের দিয়ে এ বছর পাংগাস মাছ চাষ এবং প্রায় ১০০ একর জমিতে কার্প মাছ চাষে উদ্বুদ্ধ করা হয়। এতে চাষিরা লাভের মুখ দেখেন। তাদের দেখাদেখি অনেকেই চিংড়ি চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবালী বলেন, উন্নয়ন প্রচেষ্টার সহযোগিতার কারণে পূর্বের বছরগুলোর তুলনায় এ বছর অত্র উপজেলাতে প্রায় ২০০ একর জমিতে বেশি মাছ চাষ হয়েছে। এটা তালাবাসীর জন্য একটা দৃষ্টান্ত স্বরুপ।
তিনি বলেন, চলতি বছর তালা উপজেলায় ১০০ হেক্টর আয়তনে ১০৫ টি ঘেরে পাংগাস মাছ চাষ ও ১২,০৪৫ হেক্টর আয়তনের জমিতে ৪৭০০ মৎস্য ঘেরে বিভিন্ন ধরণের সাদামাছের চাষ হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র নির্বাহীপরিষদের সভা
Next Article মোরেলগঞ্জে লাম্পি স্কিন রোগে আক্রান্ত ৩৫ হাজার গরু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

কেমন ছিল প্রিয় নবীজির (সা.) রমজান

By Correspondent 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?