তালা প্রতিনিধি জ তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামে মেহেদী হাসানের পুকুরে বিষ প্রয়োগ করায় প্রায় ৫০ হাজার টাকার মাছ মরে ভেসে গেছে। শুক্রবার সকালে মেহেদী হাসান পুকুরে গোসল করতে আসলে পুকুরে প্রায় মন খানেক মাছ মরে ভেসে থাকতে দেখেন। এ ঘটনায় ভুক্তভোগি আলাউদ্দিন মোড়লের পুত্র মেহেদী হাসান তালা থানায় অভিযোগ দায়ের করেছেন।
মেহেদী হাসান জানান, ‘চাকুরির সুবাদে আমারা দুই ভাই বাইরে থাকি। প্রায় ১০ শতক জমির উপর পুকুর আছে। পূর্বে থেকে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে বিভিন্ন সময় আমার পুকুরে কীটনাশক বিষ প্রয়োগ করে ক্ষতি সাধন করে। আমাকেসহ আমার পরিবারের লোকজনদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে এলাকার কয়েকজন ব্যক্তি। এরই ধারাবাহিকতায় পরস্পর যোগসাজসে আমার উক্ত পুকুরে কীট নাশক (বিষ) করে। এতে পুকুরে থাকা সমস্ত মাছ পঁচে ভেসে উঠে এবং প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে।’
খলিলনগর ক্যাম্পের এক পুলিশ কর্মকর্তা জানান, উক্ত ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত