By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় বিনামুগ-৮ ডাল চাষে কৃষকের মুখে হাসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় বিনামুগ-৮ ডাল চাষে কৃষকের মুখে হাসি
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় বিনামুগ-৮ ডাল চাষে কৃষকের মুখে হাসি

Last updated: 2023/05/21 at 3:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি: বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত, তাই আবাদি জমির প্রায় ৭০ শতাংশ ধান চাষ করা হয়। এমতাবস্থায়, অবশিষ্ট স্বল্প জমিতে বাড়তি মানুষের মুখে পুষ্টিকর সুষম খাবার পৌঁছানো একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের স্বাভাবিক খাবারের পাশাপাশি মুগ ডাল শারীরিক ও মানসিক বিকাশে আমিষ, আয়রন, ফাইবার, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের ভাল উৎস হিসেবে কাজ করে। তাছাড়া মুগডাল বায়ুমন্ডল থেকে নাইট্রোজেন নিয়ে নডিউল তৈরী করে এবং গাছের অবশিষ্টাংশ জমিতে মিশিয়ে দিলে জৈব রাসায়নিক সার তৈরী করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত বিনামুগ-৮ উচ্চ ফলনশীল ও স্বল্প-জীবনকাল সম্পন্ন হওয়ায় আমন-সরিষা-মুগ-আউশ শস্যবিন্যাসে সরিষা চাষের পরে এবং আউশ ধান চাষের পূর্বেই কৃষকেরা বাড়তি ফসল হিসেবে চাষ করতে পারে। তাছাড়া বিনামুগ-৮ এর প্রায় ৮০% পড একসাথে পাকে এবং হলুদ মোজাইক ভাইরাস সহনশীল। তাই কীটনাশক কম লাগে, ফলন খুব ভালো হয়। বিনা উপকেন্দ্র, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় তালা উপজেলার আড়ংপাড়া গ্রামে কৃষকদের মাঝে প্রায় ১২০ কেজি বিনামুগ-৮ এর বীজ বিতরণ করা হয়েছিল এবং ফলন পেয়ে কৃষক খুশি। এই অঞ্চলের কৃষকদের সফলতা দেখে, অনেকেই বিনামুগ-৮ চাষে আগ্রহ প্রকাশ করেছেন। বিনামুগ-৮ এর চাষী আমিনুর রহমান জানান, আগে তার জমি এই সময়ে পতিত থাকতো বিনা উপকেন্দ্র, সাতক্ষীরার মাধ্যমে তিনি বিনামুগ-৮ এর চাষ শুরু করেন, জাতটিতে রোগ বালাই এর আক্রমণ কম এবং ফলন অনেক বেশী হবার ফলে সে আর্থিক ভাবে অনেক লাভবান হয়েছেন। তার সাফল্যে আশেপাশের জমির কৃষকেরা তাদের পতিত জমিতে বিনামুগ-৮ চাষে আগ্রহ প্রকাশ করেছেন। বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ বাবুল আকতার বলেন, বিনামুগ-৮ জাতটি স্বল্প জীবনকাল, উচ্চ ফলনশীল ও হলুদ মোজাইক ভাইরাস সহনশীল হওয়ায় ফলন ভাল হয়, কীটনাশক কম লাগে এবং চাষাবাদ খরচ অনেক কম। তাছাড়া বিনামুগ-৮ মাটির জৈব গুনাগুন বৃদ্ধি করে। তাই কৃষক ভাইয়েরা এই জাত চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হবে। বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, এই অঞ্চলের পতিত জমি চাষের আওতায় নিয়ে আসতে যত বীজ সহায়তা লাগে বিনা তার জন্য সর্বাধিক সহযোগিতা করবে। বৃহস্পতিবার (১৮ মে) তালা উপজেলার আড়ংপাড়া গ্রামে শস্য আহরণ উপলক্ষে ডালক্ষেতের পাশেই অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিনা উপকেন্দ্র্র, সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. বাবুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিনার ময়মনসিংহ প্রধান কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সমন্বয়ক ড. মো. সিদ্দিকুর রহমান, উদ্ভিদ প্রজনন বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান গবেষক ড. শামসুন্নাহার বেগম, জৈব ছত্রাকনাশক সম্প্রসারণ কর্মসূচির কর্মসূচি-পরিচালক ড. মাহবুবা কানিজ হাসনা, সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীর।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দৌলতপুর থানা জাপার মতবিনিময়
Next Article মোরেলগঞ্জে বিদ্যালয়ের ফটকে দোকান নির্মাণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

কেমন ছিল প্রিয় নবীজির (সা.) রমজান

By Correspondent 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?