
তালা প্রতিনিধি : তালায় মানসম্পন্ন বীজ ধান উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে তালা উপজেলার ইসলামকাটি গ্রামে উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি খাত ভুক্ত বাস্তবায়িত মানসম্পন্ন বীজ ধান উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তির উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন কৃষক শম্ভুনাথ মজুমদার। উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমিনুর রহমান খান, উন্নয়ন প্রচেষ্টার শাখা ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহকারী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল হাদী প্রমুখ। মাঠ দিবসে প্রায় ৫০জন কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত