
তালা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে রোগের যন্ত্রণা সইতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে আব্দুল আহাদ সরদার(৭৫) নামে এক বৃদ্ধ। সোমবার সকালে উপজেলার পাটকেলঘাটা থানার শাকদাহ গ্রাম থেকে ঐ বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বৃদ্ধ আব্দুল আহাদ শাকদাহ গ্রামের মৃত নওয়াব সরদারের ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এস.আই) আব্দুর ছবুর জানান, আহাদ আলী দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। অসুখের যন্ত্রণা সইতে না পেরে ভোর রাতে বাড়ির পাশে একটি সবেদা গাছে গলায় রশি দিয়ে আত্মহননের ঘটনা ঘটান তিনি। পরে স্থানীয়রা বিষয়টি জানালে ঘটানাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।