By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Last updated: 2023/11/04 at 6:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : “মাদক ও অনলাইন জুয়া মুক্ত তালা গড়ি, খেলার মাঠে ফিরে আসি” এই প্রতিপাদ্যকে সামনে তালার চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিয়ে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। ইউপি সদস্য সরদার তকিমুজ্জামানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা দেবাশীষ মুখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তালা বাজার বণিক সমিতির সভাপতি কাজী মারুফ প্রমুখ। উদ্বোধনী খেলায় সাতক্ষীরা এআর স্পোর্টিং ক্লাব ৩-০ গোলের ব্যবধানে খুলনার ডুমুরিয়ার হাসানপুর সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের মোঃ সুজন ২টি গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা পরিচালানা করেন মোঃ আসাদুল ইসলাম। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন রাজু আহম্মেদ ও উত্তম কুমার বাছাড়। ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক শেখ অলিউল ইসলাম ও শেখ মোঃ জাহাঙ্গীর।
এ সময় এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, একমাত্র খেলাধূলায় পারে যুবসমাজকে অনলাইন জুয়া ও মাদকমুক্ত রাখতে। যে যুব সমাজ খেলাধুলায় বেশী আগ্রহী সে যুবসমাজ অন্যায় ও অপকর্মে জড়িত হয় কম। আমি বিশ্বাস করি খেলাধূলার মাধ্যমে এই অঞ্চলের যুব সমাজ সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে মুক্ত থাকবে এবং সরকারের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ও সহযোগীতা করবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অভয়নগরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন
Next Article প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রমের কারণে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত: পুলিশ সুপার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান ও খুলনাকে গ্রীণ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার –মঞ্জুর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 53 seconds ago
খুলনামহানগর

সাংবাদিকদের জন্য ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে–মুহাম্মদ আবদুল্লাহ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
বাগেরহাট

মোংলায় সেতু থাকলেও নেই সংযোগ সড়ক

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান ও খুলনাকে গ্রীণ সিটি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার –মঞ্জুর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 53 seconds ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

By Online Desk 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?