By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় মাদকসেবী ও যৌতুকলোভী স্বামীর বিচার চান অসহায় স্ত্রী!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় মাদকসেবী ও যৌতুকলোভী স্বামীর বিচার চান অসহায় স্ত্রী!
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় মাদকসেবী ও যৌতুকলোভী স্বামীর বিচার চান অসহায় স্ত্রী!

Last updated: 2025/03/22 at 3:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তালা প্রতিনিধি : মাদকসেবী স্বামী আলতাফ বিশ^াসের যৌতুকের দাবী মেটাতে না পারায় স্ত্রী শিউলি বেগমকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়। এঘটনায় স্বামী আলতাফ বিশ^াসের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা হয়। মামলার তদন্ত শেষে তালা থানা পুলিশ ইতোমধ্যে আলতাফ বিশ^াসের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। মামলাটি বিজ্ঞ আদালতে চলমান থাকায় আলতাফ বিশ^াস ও তার লোকজন প্রতিনিয়ত স্ত্রী শিউলী বেগমকে মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে। পাষন্ড স্বামীর অব্যাহত হুমকি, চারিত্রিক কলঙ্ক প্রদান এবং শিশু কন্যাদের খাওয়া-পরা নিয়ে চরম বিপাকে পড়েছে অসহায় স্ত্রী শিউলি বেগম।
তালা উপজেলার প্রসাদপুর গ্রামের আমজেদ শেখের মেয়ে শিউলি বেগম বলেন, ২০০৩ সালে পারিবারিক ভাবে পাশর্^বর্তী মাছিয়াড়া গ্রামের মালেক বিশ^াসের ছেলে মো. আলতাফ বিশ^াস’র সাথে তার বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ৩টি কন্যা সন্তান রয়েছে।
শিউলি বেগম বলেন, আমার গর্ভে পরপর ৩টি কন্যা শিশু জন্মগ্রহন করায় ক্ষেপে ওঠে স্বামী আলতাফ বিশ^াস। একপর্যায়ে ৩কন্যা তার জন্ম নয় দাবী করে বিভিন্ন সময়ে আমাকে সহ আমার মেয়েদের উপর নির্যাতন শুরু করে। নির্যাতন থেকে রক্ষা করানোর জন্য বড় কন্যাকে বিয়ে দিয়ে এখন ২টি শিশু কন্যা মানুষ করছি!
তিনি বলেন, স্বামী আলতাফ হোসেন একজন মাদকসেবী এবং অন্যান্য মামলার আসামী। মাদক সেবন এবং মামলার খরচ চালানোর জন্য ২ লক্ষ টাকা যৌতুক চেয়ে আমাকে বিভিন্ন সময়ে চাঁপ প্রয়োগ করে। কিন্তু আমার হতদরিদ্র পিতা-মাতার পক্ষে সেই টাকা দেয়া সম্ভব না হওয়ায় আমাকে প্রতিনিয়ত মারপিট করতে থাকে এবং একপর্যায়ে আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু ৩কন্যা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমি আবারও তার সাথে বিয়ে করে ঘর সংসার করতে থাকি।
কিন্তু কিছুদিন পর আমার স্বামী আবারও মাদকের সাথে জুয়ায় আসক্ত হয়ে সংসারে সব নষ্ট করতে থাকে। এতে বাঁধা দিলে সে মারপিট করতো এবং ২লক্ষ টাকা যৌতুকের দাবীতে প্রায় ৫মাস আগে আমাকে পিটিয়ে হত্যার চেষ্টা করে। এঘটনায় আমি গুরুতর আহত হয়ে হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিয়ে মায়ের বাড়িতে চলে যায়্। এঘটনায় আমি বাধ্য হয়ে স্বামী আলতাফ বিশ^াসের বিরুদ্ধে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করি। ওই মামলার তদন্ত করে তালা থানা পুলিশ আদালতে চার্জশীট জমা দিয়েছে। ওই মামলাটি বিচারাধিন থাকাবস্থায় আমার স্বামী আলতাফ বিশ^াস বরিশালের এক মেয়েকে আমার অনুমতি ছাড়া বিয়ে করেছে।
শিউলি বেগম বলেন, স্বামী আলতাফ বিশ^াসের পুনরায় বিয়ে, যৌতুকের দাবীতে আমাকে পিটিয়ে হত্যার চেষ্টা, আমাকে খাওয়া-পরা না দেয়া, কন্যা সন্তানদের জন্মদানের অস্বীকার করাসহ তাঁর নানাবিধ অত্যাচারে বাধ্য হয়ে আমি তালা বাজারে বাসা ভাড়া নিয়ে সেখানে কন্যাদের নিয়ে বসবাস করি এবং একটি ক্লিনিকে কাজ করে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছি।
শিউলি বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালতে মামলা বিচারাধিন থ্কাায় জেলে যাবার ভয়ে স্বামী আলতাফ বিশ^াস ও তার মাদকসেবনের সহযোগীরা বেপরোয়া হয়ে আমাকে প্রতিনিয়ত মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে। এমনকি, সামাজিক ভাবে আমাকে সহ আমার কন্যাদের অপদাস্থ করার জন্য স্বামী আলতাফ বিশ^াস সহ তার মাদকসেবী বন্ধুরা বাহারুল ইসলাম সহ আমার অন্যান্য পুরুষ আত্মীয়দের জড়িয়ে আমার বিরুদ্ধে অশ্লিল ও অকথ্য কুৎসা রটিয়ে যাচ্ছে। স্বামী আলতাফ বিশ^াস ও তার সহযোগীদের অত্যাচার, নির্যাতনে অতিষ্ঠ হয়ে অসহায় নারী শিউলি বেগম প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 22, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উত্তরণের শর্তহীন নগদ অর্থ ও লাইভলীহুড সাপোর্ট প্রদান
Next Article মোরেলগঞ্জ বিএনপির নারী কর্মীদের মাঝে বস্ত্র বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?