By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় যত্রতত্র ইটভাটা, ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি: পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি উৎপাদন ব্যাহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় যত্রতত্র ইটভাটা, ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি: পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি উৎপাদন ব্যাহত
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় যত্রতত্র ইটভাটা, ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি: পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি কৃষি উৎপাদন ব্যাহত

Last updated: 2023/06/01 at 3:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান,তালা : সাতক্ষীরার তালায় নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ইটভাটা। ফসলি জমিতে একের পর এক ইটভাটা গড়ে ওঠায় শঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। ভাটার বিষাক্ত ধোঁয়ার প্রভাবে ফসলহানির আশঙ্কা করছেন তারা। এদিকে অধিকাংশ ভাটায় কয়লার পরিবর্তে অবাধে পোড়ানো হচ্ছে নিষিদ্ধ ঘোষিত কাঠ ও টায়ার। এতে দূষিত হচ্ছে পরিবেশ। স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে জনসাধারণ। এসব রোধে প্রশাসনিক তৎপরতার উপর গুরুত্ব দিয়েছে সচেতন এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, তালা উপজেলায় রয়েছে ১৩টি ইটভাটা। আর জেলা জুড়ে রয়েছে ১শ’৪০টির মতো। এরমধ্যে বেতনা ও কপোতাক্ষ নদের দু’ধারে ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে অর্ধ-শতাধিক ইটভাটা। বসতি ও আবাদি জমির আশপাশে ইটভাটা করা নিষিদ্ধ হলেও আবাদি জমিতে গড়ে ওঠা অধিকাংশ ভাটার লাইসেন্স রয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকেও ছাড়পত্র দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, তালা উপজেলার বলরামপুর গ্রামে মেসার্স সানি ব্রিকস নামের ইটভাটাটির চারপাশে কৃষি জমি। স্থানীয় কৃষকদের আপত্তি উপেক্ষা করে ভাটাটি নির্মাণ করা হয়।
ইটভাটা সংলগ্ন জালাল, শাহিন, বিধান, শামছুর রহমানসহ কয়েকজন কৃষক বলেন, গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তারা ভাটা নির্মাণে বাধা দিয়েছিলেন। কিন্তু প্রভাবশালীরা পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করে ভাটা নির্মাণ করেন।
তারা আরো বলেন, ভাটার চুল্লি জ্বালানো হলে আশপাশের মাটি গরম হয়ে যায়। চিমনি দিয়ে ধোঁয়ার সঙ্গে ছাই বেরিয়ে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় ফসলের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন তারা।
একই রকম পরিবেশ দেখা যায় তালার যুগিপুকুরিয়া গ্রামের ফারাহ ব্রিকস, সেনপুরের এসএনবি ব্রিকস, গৌরীপুরের মেসার্স এবিবি ব্রিকস, খেশরা এলাকার এসবি ও এসবিএম ব্রিকসসহ কয়েকটি ইটভাটার।
কৃষকদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মেসার্স সানি ব্রিকসের দায়িত্বরত ম্যানেজার বলেন, ‘লাইসেন্স যখন দেয়া হয়েছে তাহলে ভাটার মালিকের দোষ কোথায়! আপনারা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে বলেন। তারা ভাটা বন্ধ করে দিলে আর ইট পোড়াব না।’
বাবু নামের এক ভাটা মালিক বলেন, ‘আবাদি জমিতে ইটভাটা অনেকেই করেছে। পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসন আমাদের অনুমোদন দিয়েছে বলেই আমরা ইট পোড়াচ্ছি।’
তালা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ বলেন, ইটভাটার কারণে দীর্ঘমেয়াদে জমির উর্বরতাশক্তি কমে যেতে পারে।
বাংলাদেশ কৃষক আন্দোলন কমিটির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আশেক ইলাহী বলেন, ইটভাটাগুলো থেকে কয়লা পোড়ানো ধোঁয়ার সঙ্গে ছাই চারদিকে ছড়িয়ে ফসলের পাশাপাশি গাছপালা ও পরিবেশের মারাত্মক ক্ষতি করে। জেলার আবাদি জমিতে গড়ে ওঠা ইটভাটাগুলো অবিলম্বে অপসারণের দাবি জানান তিনি।
সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান জানান, কৃষি জমিতে ইটভাটা স্থাপনের কোন আইন নেই। কিভাবে এসব জমিতে ইটভাটার অনুমতি দেয়া হয় তাদের বোধগম্য নয়। তবে নদীর পাড় কিংবা জনবসতি ও কৃষি জমি থেকে দূরে ইটভাটাগুলো স্থাপন হলে পরিবেশের কোন ক্ষতি হতো না।
এদিকে ফসলের ক্ষতি করছে এমন ইটাভাটা সরিয়ে নিতে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার আরাফাত হোসেন।
তিনি বলেন, প্রতি বছর বিপুল পরিমাণ আবাদি জমি চলে যাচ্ছে ইটভাটায়। ফলে ক্রমান্বয়ে কৃষিজমি হারিয়ে যাচ্ছে। কৃষিজমি উদ্ধারে অচিরেই পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি নিয়মবহির্ভূত ইটভাটাগুলোর বিরুদ্ধেও জরুরি ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরীফুল ইসলাম জানান, লোকবল সংকটের জন্য পরিবেশ অধিদপ্তর ভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছেনা। তবুও আমাদের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হচ্ছে। সম্প্রতি কয়েকজন ভাটা মালিককে নোটিশও করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র‌্যালি ও মানববন্ধন
Next Article মসজিদ ভাঙা নিয়ে উত্তপ্ত চীন, চলছে বিক্ষোভ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 10 minutes ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 12 minutes ago
আন্তর্জাতিক

দুবাই ছাড়তে ধনকুবেরদের তাড়াহুড়ো, বেড়েছে ব্যক্তিগত বিমানের ভাড়া

By Tanvir 14 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

By Nayon Islam 53 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

By Nayon Islam 60 minutes ago
সাতক্ষীরা

তালায় মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন পিতা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?