By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় রেমালের তান্ডবে ঘরবাড়ি লন্ডভন্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় রেমালের তান্ডবে ঘরবাড়ি লন্ডভন্ড
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় রেমালের তান্ডবে ঘরবাড়ি লন্ডভন্ড

Last updated: 2024/05/28 at 12:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ঘরবাড়ি দোকানপাট ফসলি জমি ঘের,মসজিদ-মাদ্রাসা মন্দির বিদ্যুতের লাইন ও নিম্ন এলাকার পানিতে প্লাবিত হয়েছে। এদিকে রবিবার থেকে খেশরা টিআরএম এলাকায় বাঁধ ভেঙ্গে ঘের ও ফসলের জমি প্লাবিত হয়েছে। সোমবার (২৮ মে) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এমন চিত্র দেখা গেছে। রবিবার রাত ১১টার পর থেকে উপজেলার প্রবল ঘূর্ণিঝড় ও বৃষ্টি হয় এতে ক্ষয়ক্ষতি হয়। সোমবার সকালে থেকে বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন।
খলিলনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, তার ইউনিয়নের ৪১টি ঘর বাড়ি, ১৪টি দোকান ঘর টিন উড়ে ক্ষয়ক্ষতি এবং ৩৭০ বিঘা ফসলি জমি প্লাবিত, ১১টি ঘের, এছাড়াও মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে তার স্কুলে টিন উড়ে টিনের চাল। এতে ব্যাপক ক্ষতিগ্রস্তসহ পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম ব্যাহত হওয়ার আশংকা ৬শতাধিক শিক্ষার্থীর।
মহান্দী গ্রামের রফিকুল ইসলাম নয়ন জানান, মহান্দী-হাজারাকাটি সড়কের বড় একটি গাছ পড়ে রাস্তার জানবহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন গাছটি সরানোর চেষ্টা করছে।
খেশরা গ্রামের শেখ আবুল কালাম জানান, খেশরা ইউনিয়নের শাহাজাতপুর পুন্ড্ররীক পাড়া সংলগ্ন বাঁধ নদীর ভাঙ্গনের ও ঘূর্ণিঝড় রিমালের বায়ু তাড়িত ধাক্কায় নদীর গর্ভে বিলীন হতে চলেছে। যেকোনো মুহূর্তে এই জায়গা থেকে ভেঙ্গে গেলে তলিয়ে যেতে পারে ৫/৬ টি গ্রাম। এছাড়া দক্ষিণ শাহজাদপুর গ্রাম সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর ধারে জলোচ্ছ্বাসের কারণে কানায় কানায় পরিপূর্ণ নদীর পানি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বহু বাড়িঘর, গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এলাকার অনেক ঘের বাড়ি তলিয়ে গেছে বলে জানান তিনি।
খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু জানান, ঝড়ের আঘাতে শালিখার টিরআরএম বাঁধ ভেঙে এলাকার মৎস্য ঘেরগুলো প্লাবিত হয়েছে। ঝড়ের কারণে ৩০/৪০টিবাড়ির টিন উড়ে গেছে। এলাকায় বৈদ্যুতিক তার ছেড়া ও খুটি পড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, ফসলে জমি পানিতে প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার জন্য কৃষিকর্মকর্তারা মাঠে কাজ করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক জানান, জনপ্রতিনিধিদের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ চাওয়া হয়েছে। তালিকা প্রণয়ন শেষে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎসমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান জানান, ঝড়ের কারণে অনেক জায়গায় বৈদ্যুতিক তার ছিড়ে গেছে। এছাড়া বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়া থেকে শুরু করে তারের ওপর গাছের ডালাপালা বেঁধে আছে। বর্তমানে বিভিন্ন এলাকায় লাইনের কাজ চলছে। কাজ শেষে বিদ্যুৎ লাইন চালু করা হবে বলে জানান তিনি।
তালা উপজেলা নির্বাহীকর্মকর্তা আফিয়া শারমিন জানান, সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখা হচ্ছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে ক্ষতির তথ্য নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
Next Article খোকসায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?