By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় লক্ষ লক্ষ টাকার প্রকল্প নদীগর্ভে, জনদূর্ভোগ চরমে!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় লক্ষ লক্ষ টাকার প্রকল্প নদীগর্ভে, জনদূর্ভোগ চরমে!
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় লক্ষ লক্ষ টাকার প্রকল্প নদীগর্ভে, জনদূর্ভোগ চরমে!

Last updated: 2023/08/30 at 7:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালা উপজেলার মেলা বাজার এলাকায় কপোতাক্ষ নদে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের কারণে মেলা বাজার-মাঝিয়াড়া সংযোগ পাকা রাস্তাসহ ভাঙ্গন সংলগ্ন তিনতলা বাড়ীটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অতিসত্বর ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন সময় রাস্তা,মন্দিরসহ তিনতলা বাড়ীটি নদী গর্ভে বিলীন হয়ে বির্স্তীর্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানাযায়, কপোতাক্ষ নদে মেলা বাজার এলাকার ভয়াবহ ভাঙ্গনের থেকে গুরুত্বপূর্ণ পাকা রাস্তাসহ মন্দির ঘরবাড়ি রক্ষার জন্য আপৎকালীন জরুরী প্যকেজে-১ এর মাধ্যমে গাছ দিয়ে পাইলিং ও মাটি দিয়ে ভরাট করার জন্য ২৯ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। ‘মেসার্স তানিয়া এন্টারপ্রাইজ’ কেশবপুর নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভাঙ্গন রোধে ২৯ লক্ষ টাকা ব্যয়ে পাইলিং ও মাটি ভরাটের কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানটি ইতোমধ্যে জেলা পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তার যোগসাজশে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে পাইলিং ও মাটি ভরাটের কাজ সম্পন্ন করেছে। কিন্তু সপ্তাহ পার না হতেই পাইলিংসহ পাকা রাস্তার সিংহভাগ নদী গর্ভে চলে গেছে।
সূত্রটি আরো জানায়, কপোতাক্ষ নদের ভয়াবহ ভাঙন থেকে পাকা রাস্তাসহ মন্দির ঘরবাড়ী রক্ষার জন্য আবারও আপদকালীন জরুরী প্যকেজে-২ বালির বস্তার ডাম্পিংয়ে ২৭ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। একই ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তানিয়া এন্টারপ্রাইজ কে ২৭ লক্ষ টাকায় ৭ হাজার ২শ বালুর বস্তা ডাম্পিংয়ের কার্যাদেশ দেয়া হয়েছে,যার কাজ চলমান।
বুধবার (৩০ আগষ্ট) কপোতাক্ষ নদের মেলাবাজার ভাঙ্গন কবলিত এলাকায় সরেজমিনে গেলে দেখা মেলেনি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তাসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন লোককে। এসময় ব্যবসায়ী কাশেম আলীসহ স্থানীয় লোকজন নদীর ওপারে বালুর ভর্তি বস্তা গুলো দেখিয়ে বলেন, কিছু বস্তায় বালি ভরাট করে রাখা হয়েছে। আর মেলা বাজার- মাঝিয়াড়া সংযোগ রাস্তার মুখে বালু ও আরও কিছু বালু ভর্তি বস্তা এবং মোড়ের একটি দোকানের ভিতর রাখা বস্তা গুলো দেখান এপ্রতিনিধিকে।এসময় তারা আক্ষেপ করে বলেন, জনগুরুত্বপূর্ন মেলা বাজার- মাঝিয়াড়া সংযোগ রাস্তাটি নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য পাইলিং ও মাটি ভরাটের জন্য সরকার ২৯ লক্ষ টাকা দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি ও পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তার যোগসাজশে নিম্নমানের পাইলিং ও মাটি ভরাট করার কারণে সপ্তাহ না যেতেই পাইলিংসহ পাকা রাস্তাটি নদীতে চলে গেছে।
এসময় তারা আরো বলেন,এখন শুনছি বালুর বস্তা দিয়ে নাকি ডাম্পিং করবে। সেখানে নাকি আরো ২৭ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এত টাকা বরাদ্দ দেওয়ার পরেও ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তাদের দুর্নীতির কারণে কখন যে মন্দিরসহ ঘরবাড়ী নদীতে মিশে যায় সেই আশংকায় রয়েছেন তারাসহ স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, বালুর বস্তায় ১৭৫ কেজি করে বালু দেয়ার কথা থাকলেও দিচ্ছে অনেক কম, তাই এই বালুর বস্তার ডাম্পিং কোনো উপকারে আসবে বলে মনে হয় না। সরকারের এত টাকা বরাদ্দের পরেও কাজের ধীরগতির ও নিম্মমানের পাইলিং এর কারণে রাস্তাটা চলে গেলো নদীতে। এখন রাস্তার বাঁধ যে টুকু আছে দ্রুত ডাম্পিং করে রাস্তাটি সংস্কার না করা বাকি রাস্তাসহ, মন্দীর, ঘরবাড়ি নদী গর্ভে বিলিন হয়ে বির্স্তীর্ন এলাকা প্লাবিত হওয়ার আশংকায় দিন কাটছে তাদের।
এবিষয়ে ঠিকাদার আব্দুল মতিন বলেন, আপৎকালীন জরুরী প্যকেজের-১ পাইলিং ও মাটি দিয়ে ভরাটের কাজ করেছেন। কিন্তু কিছু দিন না যেতেই পাইলিংসহ পাকা রাস্তাটি নদীতে ডেবে গেছে। এখন আপৎকালীন জরুরী প্যকেজের-২ এর মাধ্যমে ডাম্পিং এর করার কার্যাদেশ পেয়েছেন। প্রথম পর্যায়ে ভাঙ্গন এলাকায় ৫শ’ বালির বস্তা ফেলা হয়েছে। বালীর বস্তা ভরাটের কাজ চলছে আগামী ১৫ দিনের ভিতর বাকী বস্তা গুলো ফেলে ডাম্পিং এর কাজ শেষ করা হবে বলেও জানান তিনি।
ঠিকাদার আব্দুল মতিন আরও বলেন, আপৎকালীন জরুরী প্যকেজের-১ পাইলিং ও মাটি দিয়ে ভরাটের কাজ করেছেন। কিন্তু কিছু দিন না যেতেই পাইলিংসহ পাঁকা রাস্তাটি নদীতে ডেবে গেছে। এখন আপৎকালীন জরুরী প্যকেজের-২ এর মাধ্যমে ডাম্পিং এর করার কার্যাদেশ পেয়েছেন। প্রথম পর্যায়ে ভাঙ্গন এলাকায় ৫শ বালির বস্তা ফেলা হয়েছে। বালির বস্তা ভরাটের কাজ চলছে আগামী ১৫ দিনের ভিতর বাকী বস্তা গুলো ফেলে ডাম্পিং এর কাজ শেষ করা হবে বলেও জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাহিরুল ইসলাম জানান, তালা উপজেলার মেলাবাজারের সন্নিকটে কপোতাক্ষ নদের তীরে ভাঙ্গন রোধে আপৎকালীন জরুরী প্যাকেজের আওতায় প্রথমে ২৯ লক্ষ টাকা ব্যয়ে গাছ ও বাঁশ দিয়ে পাইলিং করলেও সেটা টেকেনি। একই জায়গায় আবারও আপদকালীন জরুরী প্যাকেজের ২৭ লক্ষ টাকা ব্যায়ে ৭২০০ বালুর বস্তা দিয়ে ডাম্পিং করা হচ্ছে। বস্তায় বালুর পরিমাণ কমের বিয়য়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন বস্তায় বালু ভরা হচ্ছে। এই কাজ শেষে আমরা ওজন করে নির্দেশনা দিলে সেলাই করে বাঁধ দেয়া হবে। এছাড়া প্রকল্প মনিটরিংয়ের জন্য এমপি সাহেবের প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা মইনুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ^াস বলেন, আমাদের কমিটিতে রাখা হলেও কাজের বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি ইস্টিমেটও দেয়া হয়নি। শুধু একদিন বালুর বস্তা গণনার জন্য তাদের ডাকা হয়েছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালার ট্রাক চাপায় ওয়েল্ডিং মিস্ত্রি নিহত
Next Article দাকোপে যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?