By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফ্যান চুরি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফ্যান চুরি
সাতক্ষীরা

তালায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফ্যান চুরি

Last updated: 2023/01/30 at 12:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তালা : ‘মাঘের শীত বাঘের গায়’। শীত বাঘের গায়ে লাগলেও লাগছে না চোরদের গায়ে। চারিদিকে কনকনে ঠান্ডায় জনজীবন কিছুটা বিপর্যস্ত হলেও চলমান রয়েছে চোরদের কার্যক্রম। জানুয়ারির শুরু থেকে চোরদের নজর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে। গত শনিবার দিবাগত রাতে তালা উপজেলা ১৩৩ নং পশ্চিম খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও অফিসের তালা ভেঙে ১০ টি ফ্যান চুরি হয়েছে। এর আগে এ মাসের শুরুতে একই উপজেলার ডি.এন সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ফ্যান চুরির ঘটনা ঘটে। পশ্চিম খেশরা সরকারি প্রাথ. বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্কুল শেষে সব শ্রেণিকক্ষ তালাবদ্ধ করে রেখে যায় স্কুল কর্তৃপক্ষ। ২৯ জানুয়ারি (রবিবার) সকালে বিদ্যালয়ে এসে সহকারী শিক্ষক দিনেশ চন্দ্র সোম ভবনের মেইন গেট খুলতে গেলে দেখে গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। এরপর স্থানীয় মুদি দোকানদার এস.এম শাহিন (নওয়াব আলী) সহ আশপাশের লোকজন এসে দেখতে পায় বিদ্যালয়ের অফিসকক্ষ থেকে দুইটি, দো’তলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণি থেকে আটটি ফ্যান চুরি হয়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল পাঠক বলেন, প্রথমে ভবনের মূল গেট ভেঙেছে। এরপর অফিসকক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে মোট ১০ টি ফ্যান চুরি করে নিয়ে গেছে এবং অফিসকক্ষের আসবাবপত্র সব এলোমেলো অবস্থায় পড়ে আছে। প্রয়োজনীয় কোন কাগজপত্র চুরি হয়েছে কিনা তা সব না গোছানো পর্যন্ত বলা যাচ্ছে না। প্রতিষ্ঠানের সভাপতি শুভেন্দু দত্ত তুষার বলেন, বিদ্যালয়ে এসে দেখি সব এলোমেলো অবস্থায় ছড়ানো। অফিস এবং দো’তলা থেকে ফ্যানগুলো চুরি হয়েছে। ভবনের কাজ চলমান থাকায় ঠিকাদারদের রুমের তালাও চোরেরা ভেঙে ফেলেছে। তাদের রুম থেকে কিছু নিয়েছে কিনা নির্মাণ শ্রমিকরা না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। তবে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে থানায় অভিযোগ করা হয়েছে। খেশরা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন (এস.আই) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বাইরের গেটের তালা কেটেই মূলত চুরি সংঘটিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কাস্টমস বিধিমালা বাতিলের দাবিতে দেশব্যাপী কর্মবিরতি
Next Article সাতক্ষীরার সাংবাদিক রঘুনাথের জামিন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
সাতক্ষীরা

জুম্মার ‌ নামাজের গুরুত্ব ও তাৎপর্য

By Correspondent 14 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কদবেল চাষ

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?