By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় সবজির বাজারে ক্রেতার স্বস্তি, অস্বস্তিতে কৃষক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় সবজির বাজারে ক্রেতার স্বস্তি, অস্বস্তিতে কৃষক
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় সবজির বাজারে ক্রেতার স্বস্তি, অস্বস্তিতে কৃষক

Last updated: 2025/01/05 at 5:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

গাজী জাহিদুর রহমান, তালা : কৃষকের উৎপাদিত সবজির ভালো দাম পেলেও চলতি ও বিগত মাসের কয়েক সপ্তাহ শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় অনেকটাই দাম কমে স্বস্তি ফিরতে শুরু করেছে তালা উপজেলা ক্রেতাদের মাঝে। তবে হঠাৎ করে শীতকালীন সবজির দাম তলানিতে আসায় অস্বস্তিতে রয়েছেন কৃষক।
তালা বাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, মৌসুমের শুরুতে শীতকালীন কাঁচা শাক ও সবজির দাম উর্দ্ধমুখী থাকলে সম্প্রতি দাম তলানিতে এসেছে। কৃষকের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য পরিবহন খরচই উঠছে না তাদের। ক্রেতা-ভোক্তাদের স্বস্তি মিললেও দিশাহারা কৃষক। সার তেল কীটনাশক বিদ্যুতের মূল্য বৃদ্ধির পরে ফসল উৎপাদনে খরচ বেড়েছে কয়েক গুণ। তবে অধিকাংশ কাঁচা শাক ও সবজির দাম কমলেও আলু, ও রসুনের দাম এখনও ক্রেতার নাগালে এখনও আসেনি।
সরেজমিনে তথ্য বলছে, কয়েকদিন আগেও তালা সবজির বাজারে বেগুন বিক্রি হয়েছে প্রতি কেজি ১২০টাকা। এখন তা বিক্রি হচ্ছে ৪০টাকা কেজি দরে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৭০টাকা, এখন ১৫ থেকে ২৫টাকা। শসা বিক্রি হতো ৫০ থেকে ৬০টাকা এখন ২৫ থেকে ৩০টাকা। করলা বিক্রি হতো ১২০ থেকে ১৪০টাকা। লালশাক এক আটি ৩০ থেকে ৩৫টাকা এখন ৭ থেকে ১০ টাকা। ধনে পাতা এক আঁটি ১২ থেকে ১৫ টাকা। পেঁয়াজ আগে ছিলো ১৬০ থেকে ১৮০টাকা কেজি, এখন প্রতি কেজি ৪৫ থেকে ৫০টাকা। পেঁয়াজের দাম কয়েকদিনের ব্যবধানে নেমে এসেছে ১০০টাকা কেজি দর। শিম বিক্রয় হয়েছে ১০০-১২০টাকা কেজি এখন ১০-২০টাকা কেজি। কাঁচা মরিচ ৪০০ থেকে ৫০০টাকা বিক্রি হয়েছিল, যা এখন ৫৫ থেকে ৬০টাকা বিক্রি হচ্ছে। এছাড়া বাঁধাকপি প্রতি পিস আকার ভিত্তিক ১০ থেকে ১৫টাকা। টমোটো প্রতি কেজি ৪০টাকা। ফুলকপি প্রতি পিস আকার ভিত্তিক ৭ থেকে ১০টাকা। নতুন আলু প্রতি কেজি ৪০টাকা তবে পুরাতন আলু ৮০-১০০ টাকা কেজি। রসুন প্রতি কেজি ২৪০-২৬০টাকা। পোঁটলা কেজি প্রতি ৩০টাকা। পেঁয়াজের কালি ১০টাকা আটি। ওলকপি ১০টাকা কেজি। গাজর ৪০টাকা কেজি। পালংশাক ৫টাকা আটি। মানকচু ৬০টাকা কেজি। এমন বাজার পরিস্থিতিতে ক্রেতারা সন্তুষ্ট হলেও কৃষকরা অসন্তোষ।
তালা বাজারে ক্রেতা নাজমুল হোসেন, রিপন শেখ, খায়রুল ইসলামসহ কয়েকজন জানান, রীতিমতো সবজি খাওয়া ভুলেই গিয়েছিলাম অনেক বেশি দামের কারণে। এ রকম দাম পেলে আমাদের সবজির ঘাটতি পুষিয়ে নিতে পারব।
এদিকে তালা পাইকারি সবজি বাজারে সবজি বিক্রি করতে আসা কৃষক বিপ্লব হোসেন, গোলাম মোস্তফা, মোঃ আমান উল্লাহ সবজির দাম নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, শীতকালীন শাক সবজির দাম প্রথমে উর্দ্ধমূখী ছিল কিন্তু এখন যেভাবে নিন্মমূখী হয়েছে তাতে করে তো কৃষকের বাঁচা হয় না। দামের মধ্যে সামঞ্জস্য হওয়া উচিত ছিল!
ভ্যানচালক আজহারুল ইসলাম জানান, সারা দিনে যা উপার্জন করি, তা চাল-ডাল কিনতেই শেষ হয়ে যায়। এমতাবস্থায় সবজির দাম কম হওয়ায় কিছুটা স্বস্তি বোধ করছি।
কয়েকজন কৃষক জানান, বর্তমানে যেভাবে সবজির দাম কমে গেছে তাতে আমাদের পরিবহন খরচ নিজের পকেট থেকেই দিতে হবে। সরকার একটা ব্যবস্থা না নিলে আমরা নিঃস্ব হয়ে যাব। এবছর অতি বৃষ্টিতে তালার জনপদের সকল মানুষের ঘরবাড়ি সহ ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কৃষকরা নতুন করে তেল সার কীটনাশক বীজের আকাশ ছোয়া দাম থাকলেও মাঠের পর মাঠ সবজি চাষ করেন। নানাবিধ পরিস্থিতিতে সবজি উৎপাদনে খরচ অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি হয়েছে। এমতাবস্থায় বাজার পরিস্থিতি এমন থাকলে পথে বসতে হবে কৃষকদের। শুধু কৃষকরাই ধাক্কা খায়নি। সেই সঙ্গে খুচরা বিক্রেতারাও ধাক্কা খেয়েছে অনেক বড়।
তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, কিছুদিন আগেও সবজির দাম চড়া ছিল। তবে বর্তমানে সে একেবারে কমে গেছে। এতে ক্রেতারা খুশি হলেও কৃষকরা কিছুটা বিপাকে পড়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় জমে উঠেছে ফুটপাতের গরম পোশাকের বাজার
Next Article শরণখোলায় নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 14 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 14 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?