By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: তালায় সরকারি জমি বন্দোবস্ত করাতে গিয়ে গণধোলাই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় সরকারি জমি বন্দোবস্ত করাতে গিয়ে গণধোলাই
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় সরকারি জমি বন্দোবস্ত করাতে গিয়ে গণধোলাই

Last updated: 2023/05/06 at 4:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে সরকারি জমি বন্দোবস্ত করে দিতে গিয়ে আওয়ামী লীগ কর্মী বাসুদেব বিশ্বাস গণধোলাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার শাকদহ বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গেলে ঘটনার প্রত্যাক্ষদর্শী সরদার শহিদুল ইসলাম, হাসান, পিন্টুসহ অনেকে জানান, শাকদাহ মৌজায় ৬৯৮, ৬৯৯, ৬৮৯, ১১১২, ২৫৫৭, নংসহ মোট ১৯টি খতিয়ানে মোট ৬ একর ২৬ শতক জমি নিয়ে সাতক্ষীরা দেওয়ানী আদালতে মামলা চলমান রয়েছে। গ্রামের মোট ২৮টি পরিবার বাদী হয়ে সরকারের সাথে মামলাটি পরিচালনা করে আসছে। কিছুদিন আগে পারকুমিরা এলাকার চেয়ারম্যানের সহযোগী বাসুদেব বিশ্বাস ইউনিয়নের ৫৮টি পরিবারের কাছ থেকে সরকারি জমি বরাদ্দ পাইয়ে নামে দুই লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করে। পরে ডিসি অফিসে কৌশলে গ্রামবাসীকে দিয়ে জমির বন্দোবস্তের আবেদন করে। এডিসি ঘটনাস্থলে আসলে গ্রামবাসী বাসুদেবের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে গণধোলাই দেয়। ওই সময় পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আকবর আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি ও বাসুদেব ভূমিহীন হিসেবে আবেদন করেছিলাম। এডিসি স্যার ডেকেছিলেন তাই গিয়েছিলাম। আমি না থাকলে বাসুকে বাঁচানো দুস্কর ছিলো। এ বিষয়ে অভিযুক্ত বাসুদেব বিশ্বাস জানান, জনগণ কোন কারণে আমার উপর চড়াও হয়েছে সেটা আমার জানা নেই। একটি কুচক্রী মহল আমাকে পরিকল্পিতভাবে হামলা করেছে। ওই সময় তারা আমার ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি আ’লীগ সভাপতি শেখ নুরুল ইসলামের কাছে ফেরত দিয়েছে। ওই হামলার সময় কে বা কারা তার দুই হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে তিনি দাবী করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনাটি শোনামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।
সাতক্ষীরার সহকারী জেলা প্রশাসক (এডিসি) কাজী আরিফ আহম্মেদ জানান, সরকারের জমি সরকার কাকে দিবে এটা সরকারের ব্যাপার। এতে গ্রামবাসীর ক্ষিপ্ত হওয়ার কিছু নেই। কোন দালাল যদি ঘুষ গ্রহণ করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পিএসজিতে মেসি নিষিদ্ধ!
Next Article মঠবাড়িয়ায় ছয় দিন ধরে নিখোঁজ স্কুল-কলেজের ৪ ছাত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 3 hours ago
সাতক্ষীরা

দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জোরদার

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?