By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি
সাতক্ষীরা

তালায় সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি

Last updated: 2025/10/04 at 3:59 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসুচী (ই,পি,আই) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মরিরতি পালন। শনিবার (৪ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তালা উপজেলা বাংলাদেশ হেল্থ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তালা উপজেলা কমপ্লেক্স চত্বরে এসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদের সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সমিরণ বিশ্বাস, পলাশ কুমার পাল, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক ফতেমা খান সেতু, কোষাধ্যক্ষ কবির আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে আব্দুল কাদের বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসুচী (ই,পি,আই) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা কর্মজীবনের শুরু থেকেই অবহেলিত। দীর্ঘ ৩০-৩২ বছর যাবৎ চাকুরী করলেও পদন্নোতি হয় না অথচ অন্য দপ্তরে ১০ বছর চাকুরী করলে পদন্নোতি হয়। আমাদের অক্লান্ত পরিশ্রমের কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। করোনাসহ বিভিন্ন দূর্যোগে তৃণমূল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ জীবনের ঝুঁকি নিয়ে দ্বায়িত্ব পালন করেন। অথচ এই দপ্তরে শৃঙ্খলা ফেরাতে সরকারের কোনো পদক্ষেপ নেই। মাঠ পর্যায়ে আমাদের কাজের নূন্যতম পরিবেশ নেই। সে ক্ষেত্রে উর্দ্ধতোন কর্মকর্তাগণও কোনো ভূমিকা দেখা যায় না।

তিনি বলেন, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক অধিকার আদায়ের লক্ষ্য নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সংযোগ, ১৪ তম গ্রড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কয়েক বছর ধরে আন্দোলন করছি। সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দিলেও পরে মনে রাখেনি। সে কারণে আবারও ১ অক্টোবর থেকে অনির্দিষ্ট কালের জন্য আন্দোলন করা হচ্ছে বলে জানান তিনি।

জন্মভূমি ডেস্ক October 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে, ২৪-এর নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল
Next Article পাইকগাছায় নির্যাতনের শিকার গৃহবধূ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে
আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 7 hours ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 7 hours ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

আওয়ামী লীগের ভোটে, গাজী নজরুল এম পি

By Correspondent 19 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

By জন্মভূমি ডেস্ক 19 hours ago
সাতক্ষীরা

ওষুধ নয়, মানুষের জীবন নিয়ে ব্যবসা এ ব্যবসা শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?