By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: তালায় সাংবাদিকের উপর হামলার আসামি রমজান কারাগারে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > তালায় সাংবাদিকের উপর হামলার আসামি রমজান কারাগারে
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

তালায় সাংবাদিকের উপর হামলার আসামি রমজান কারাগারে

Last updated: 2025/01/12 at 7:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বহুল আলোচিত ও সমালোচিত সন্ত্রাসী রমজান অবশেষে কারাগারে। জানা গেছে, রবিবার (১২ জানুয়ারি) বিজ্ঞ আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবুল কালাম বাবলা। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজাতা আমিন আসামি রমজান আলী সরদারের জামিন নামঞ্জুর করেন।
একইসাথে তাকে জেলা কারাগারে প্রেরণ করার আদেশ দেন।
প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ টার সময় সাতক্ষীরা তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদে ছেলে, মেয়ের জন্ম নিবন্ধন করার নিমিত্তে দৈনিক আমাদের কন্ঠ,ডেইলি টাইমস অফ বাংলাদেশ,দৈনিক আইন বার্তা রুপান্তর প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক আক্তারুল ইসলাম ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাংবাদিক আতাউর রহমান সেখানে পৌছায়। একইসাথে ঐ সময় ইউনিয়ন পরিষদের নিজ ফুফার জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী রমজান আলী সরদার সাংবাদিক আক্তারুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে।
সাংবাদিক আক্তারুল ইসলামকে বাঁচাতে সহকর্মী আতাউর রহমান এগিয়ে এলে তাকেও বেধড়ক মারপিট করে। একপর্যায় তার কাছ থেকে লক্ষাধিক টাকার স্বর্ণের আংটি ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। সন্ত্রাসী রমজান ও তার সহযোগীদের এলোপাতাড়ি আঘাতে জখম প্রাপ্ত আক্তারুল ইসলাম ও আতাউর রহমান কে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গত ১৯-১২-২৪ তারিখ ধারা১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। তালা থানার মামলা নং ০৮। সন্ত্রাসী রমজান আলী সরদার (৩২) তালা উপজেলার ঢ্যামসাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। এদিকে, তালা থানায় মামলা দায়ের করার পর থেকে সন্ত্রাসী রমজান ও তার সহযোগীরা প্রায় ২২ দিন যাবত গাঢাকা দেয়। এরপর সন্ত্রাসী রমজান আটক না হওয়ায় সাংবাদিক মহলে তুমুল নিন্দার ঝড় ওঠে। এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচি ও বিবৃতির মাধ্যমে সাংবাদিকরা অবিলম্বে সন্ত্রাসী রমজান আলী সরদার ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সি ও এনজিও কর্তৃক কৃষি উদ্যোক্তাদের সম্মাননা প্রদান
Next Article চৌগাছায় কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 3 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 6 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 6 hours ago
সাতক্ষীরা

নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?