তালা প্রতিনিধি : তালায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার বিকালে তালা ডাকবাংলো চত্বরে উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএস নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্ত। সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, আব্দুল আজিজ, শেখ আবুল হোসেন, শেখ হাবিবুর রহমান হাবিব, জলিল আহমেদ, এসএম তকিম উদ্দীন, লিটন হুসাইন, বিএম বাবলুর রহমান, এসএম হাসান আলী বাচ্চু, ইকবাল হোসেন, কাজী জীবন বারী, মোঃ সাগর মোড়ল, ফয়সাল হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ তাওহীদুল ইসলাম।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত